এক্সপ্লোর

TMC: ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে ১০০ দিনের কর্মীদের বাস, ফিরে যাওয়ার নির্দেশ TMC নেতৃত্বের

Bus Mishap: যদিও সেটা বড় আকার নয়, এমনই খবর তৃণমূল সূত্রের

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ঝাড়খণ্ডে দুর্ঘটনার (Accident in Jharkhand) কবলে ১০০ দিনের কর্মীদের বাস। ওই বাসে পুরুলিয়ার (Purulia) ১০০ দিনের কর্মীরা ছিলেন, কয়েকজন সামান্য চোট পান। বাস নিয়ে ফেরত যাওয়ার নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

জানা যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে যখন বাসটি বিহার সীমান্ত হয়ে ঢুকছিল, সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও সেটা বড় আকার নেয়নি, এমনই খবর তৃণমূল সূত্রের। দলের তরফে জানানো হয়েছে, যাঁরা আহত হয়েছেন, তাঁদের ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ওই বাসে পুরুলিয়ার যাত্রীরা রয়েছেন। বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

সোম ও মঙ্গলবার মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের একাধিক কর্মসূচি ! শনিবার তৃণমূলকর্মীদের নিয়ে দিল্লির পথে রওনা দিয়েছে একের পর এক বাস ! আর সেই সঙ্গেই শুরু হয়ে গেছে তপ্ত বাগযুদ্ধ !

তৃণমূল সূত্রে খবর, কলকাতা-আসানসোল-ধানবাদ-বারাণসী-কানপুর, আগরা হয়ে দিল্লি পৌঁছবে তাদের বাস-মিছিল । অর্থাৎ ঝাড়খণ্ড, বিহার , উত্তরপ্রদেশ পেরিয়ে তাদের রাজধানীতে পৌঁছোতে হবে। এর মধ্যে ৮০০ কিলোমিটারের বেশি রাস্তা উত্তরপ্রদেশে। এই প্রেক্ষাপটে যাত্রা শুরুর পর থেকেই হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গলায় !

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছেন, আসানসোল পার করার পরই বিজেপি ভয় দেখাবে। উত্তরপ্রদেশ গুন্ডামির ভয় দেখাবে। কুকুর ইঁদুরের মতো বসে থাকবে। ভুলে যাচ্ছে ওখানে মারবে। তোমাদের লোকেদেরও এখানে । ওখানে মারবে এখানে শুরু হয়ে যাবে। আমরা তো জানি কাদের পিটতে হবে। 

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দিল্লি যাওয়া কোন তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে আগুন জ্বলবে।

রওনা দেওয়ার পর গতকাল রাতে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আসানসোলে ডুবুরডি চেক পোস্টে পৌঁছয় বাসগুলি। সেখানে দলীয় কর্মীদের জন্য রাতের খাবারের আয়োজন করে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস  । এই পরিস্থিতিতে দিল্লিতে ধর্নার আগে অভিষেকের রণকৌশল-বৈঠক রয়েছে আজ। রাত ৮টায় দিল্লিতে তৃণমূল সাংসদ, মন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। তৃণমূলের সব সাংসদকে আজ বিকেলের মধ্যে দিল্লি পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্যা, ১০০ দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিত শ্রমিক ও কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় দিল্লি-যাত্রার জন্য অল ইন্ডিয়া পারমিট থাকা আন্তঃরাজ্য স্লিপার ক্লাসের বাস নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget