এক্সপ্লোর

Top News 3 June : বালেশ্বর দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০০ পার, আহত তিন শতাধিক, আরও খবর

ট্রেন দুর্ঘটনার ভয়াবহ ছবি। মালগাড়ির বগির ওপরে উঠে গেল করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে! ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ! লাইনচ্য়ুত হল দুটি ট্রেনের ১৭টা কামরা।


তছনছ করমণ্ডল এক্সপ্রেস : সংঘর্ষের তীব্রতায় পাশে দাঁড়ানো মালগাড়ির বগির ওপরে ছিটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের বগি। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়! খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো।


লাইনচ্য়ুত ১৫ বগি : বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের দুটো কামরা লাইনচ্য়ুত হয়। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, প্রচণ্ড গতিতে এসে লাইনচ্য়ুত সেই দুটি কামরায় ধাক্কা মারে। ধাক্কার চোটে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা লাইনচ্য়ুত হয়।


ট্রেনের অন্দরে মৃত্য়ুপুরী : সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি।
কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।                                                       


চালু হেল্পলাইন :  দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217
খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339
বালেশ্বরের হেল্পলাইন নম্বর - 8249591559, 7978418322
শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746
চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771


ট্রেন দুর্ঘটনায় হয়রানি : শুক্রবার সন্ধের এই ভয়াবহ দুর্ঘটনার জেরে, হাওড়া ও শালিমার থেকে বাতিল করা হয় একাধিক ট্রেন। তার জেরে বিপাকে পড়েন বহু যাত্রী।


ক্ষতিগ্রস্তদের সাহায্য :  রেলমন্ত্রী মৃতের পরিবার প্রতি ১০ লক্ষ টাকা, গুরুতর জখম যাত্রীদের ২ লক্ষ টাকা
এবং কম আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য।


শোকাহত প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখেছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবরে শোকাহত। এই শোকের মুহূর্তে ভুক্তভোগী পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সেরে উঠুন। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খবর নিয়েছি। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছোচ্ছে। দুর্ঘটনাগ্রস্তদের সবরকম সাহায্য় করা হবে।


উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী : মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, বালেশ্বরের কাছে মালগাড়ির সঙ্গে শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে, বহু মানুষের আহত হওয়ার খবরে উদ্বিগ্ন। আমরা ওড়িশা সরকার এবং দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ রাখছি।


রাহুলের শোকজ্ঞাপন : কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও ট্যুইটারে লিখেছেন, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, আহতদের দ্রুত আরোগ্য় কামনা করি। উদ্ধারকাজে সবরকম সাহায্য় করতে, কংগ্রেসের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন রাহুল।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget