এক্সপ্লোর

Turkey Earthquake : পর পর কম্পন, তাসের ঘরের মতো ধসল বাড়ি, ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে

Turkey Earthquake News Update : ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়।

নয়াদিল্লি : তুরস্কে প্রবল ভূমিকম্প ( powerful earthquake )। তুরস্কজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭ দশমিক ৮ ( 7.8 on the Richter scale)। । ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। এখনও পর্যন্ত ৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা। 

সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের ( Turkey  )  গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর ( Nurdagi city in the Gaziantep province )। একবার নয়, একটি ভূকম্পের পর আবার। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার ( Syria ) একাংশেও বহু বাড়ি ভেঙে পড়েছে।   এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ৪৪০ জন আহত হয়েছে। 

বিভিন্ন সংবাদ সংস্থা ট্যুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করেছে। অনেকেই বহু মৃত্যুর আশঙ্কা করছে। 

 

বিএনও নিউজ জানিয়েছে, ভূমিকম্পে একাধিক বাড়ি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপে বহু লোকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ( Turkish President Recep Tayyip Erdogan ) বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় "তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে"। তিনি টুইটারে লিখেছেন, "আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব এবং কম ক্ষতির মুখোমুখি হব"। মন্ত্রী (Interior Minister ) সুলেমান সোয়লু ( Suleyman Soylu ) এখনই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতেগুলিতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। অ্যাসোসিয়েটেড প্রেস AP জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের একটি প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানী গাজিয়ানটেপ থেকে প্রায় 33 কিলোমিটার দূরে।  

তুরস্কে লেভেল 4 এলার্ম

তুরস্ক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য একটি "লেভেল 4 অ্যালার্ম" ঘোষণা করেছে।   অর্থাৎ সে-দেশের তরফ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েথে। ইতিমধ্যেই উদ্ধারকারী দলগুলি জোরকদমে কাজ শুরু করেছে।      

গভর্নর হুলুসি সাহিন বলেছেন, তুরস্কের মালতয়া প্রদেশে অন্তত ১৩০টি বাড়ি ধসে পড়েছে।  তুরস্কের দিয়ারবাকির শহরে অন্তত ১৫টি বড় বাড়ি ধসে পড়েছে। ভেঙে পড়েছে ১১ তলা বাড়িও। বাড়ছে মৃতের সংখ্যা।  

সেরা শিরোনাম

Baruipur Incident: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, বারুইপুরে অশান্তির অভিযোগে গ্রেফতার আরও ১২
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, বারুইপুরে অশান্তির অভিযোগে গ্রেফতার আরও ১২
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ

ভিডিও

Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক
TMC News: আমি গেলে ভিড়টা ১০ ডবল বেশি হত। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি তাই:মমতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(৮.৭.২৬)পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(৮.৭.২৬)পর্ব ১:অস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা প্রভাসের,দাবি পুলিশের
Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget