এক্সপ্লোর

Farm Law: বুধবারেই কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা

Farm Law Repealed: যদিও সংযুক্ত কৃষক মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।

নয়া দিল্লি: আগামী বুধবার কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এমনটাই সূত্রের খবর। যদিও সংযুক্ত কৃষক মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ফসলের ন্যায্যমূল্য, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার দাবিতেও সরব কৃষক নেতারা।

দেশজোড়া বিতর্ক, এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চলার পরে ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী বুধবার, এই আইন প্রত্যাহারের বিষয়ে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। 

অধিবেশনের শুরুর দিকেই ৩ কৃষি আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার। তবে যতক্ষণ না পর্যন্ত আইন প্রত্যাহারের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়, ততদিন অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় সংযুক্ত কিষাণ মোর্চা। রবিবার সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, ‘বিল তৈরি হয়, বাতিল হয়, আবার ফিরেও আসতে পারে’, কৃষি আইন নিয়ে মন্তব্য সাক্ষী মহারাজের

ফলে সোমবার লখনউয়ে কৃষক সমাবেশ। ২৬ নভেম্বর বিভিন্ন জায়গায় সভা এবং ২৯ নভেম্বর সংসদ চলো অভিযান কর্মসূচিতে কোনও বদল হচ্ছে না। এর পাশাপাশি,  MSP বা ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা 
লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করা-সহ  বিভিন্ন দাবি নিয়ে মোদি সরকারের ওপর চাপ বজায় রাখার কৌশল নিয়ে এগোচ্ছেন কৃষক নেতারা। 

সংযুক্ত কিষাণ মোর্চার নেতা বলবীর সিংহ বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেব এমএসপি কমিটি গঠনের জন্য, এটা কৃষকদের অধিকার, এটা সরকারের কর্তব্য, লখিমপুরকাণ্ডে অজয় মিশ্রর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, পরিস্থিতি নিয়ে ২৭ নভেম্বর ফের বৈঠক করা হবে, তখন কী পরিস্থিতি থাকছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।" 

শুক্রবারই কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছিলেন মোদি। ধীরে ধীরে কেন্দ্রের ওপর চাপও বাড়াচ্ছে বিরোধীরা। রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বলেন, "পরিস্থিতি এখন অনুকূল নয়, যখন হবে, এই বিল আবার আনা হবে"। বিরোধী রাজনৈতিক নেতাদের প্রশ্ন, তাহলে আগামী নির্বাচন মিটে গেলেই ফের কৃষি আইন আনবে না তো মোদি সরকার?

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget