এক্সপ্লোর

US-China Relations: দক্ষিণ চিন সাগরে ফের রহস্যজনক দুর্ঘটনা, ভেঙে পড়ল আমেরিকার যুদ্ধবিমান ও হেলিকপ্টার, মাত্র ৩০ মিনিটে

South China Sea: আমেরিকার নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বাহিনী বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়ার সত্যতা স্বীকার করেছে।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ভূরাজনীতিতে টানাপোড়েন যখন চরমে, সেই সময়ে দক্ষিণ চিন সাগরকে ঘিরে রহস্য ঘনাচ্ছে। মাত্র আধঘণ্টার মধ্যে দু’-দু’টি বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে। রহস্যজনক ভাবে ভেঙে পড়েছে একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার, দু’টিই আমেরিকার। মাত্র আধঘণ্টার ব্যবধানে পর পর এমন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই দক্ষিণ চিন সাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিছক দুর্ঘটনা, না কি নেপথ্য কারণ অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠছে। (South China Sea)

আমেরিকার নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বাহিনী বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়ার সত্যতা স্বীকার করেছে। ওই বিমান এবং হেলিকপ্টারটি যুদ্ধজাহাজ USS Nimitz থেকে উড়েছিল।  MH-60R Sea Hawk হেলিকপ্টারের তিন কর্মীকে রবিবার বিকেলেই উদ্ধার করা হয়। F/A-18F Suprer Hornet যুদ্ধবিমান থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন দুই পাইলট। তাঁদেরকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।  পাঁচজনই নিরাপদে আছেন, তাঁরা স্থিতিশীল বলে জানানো হয়েছে। (US-China Relations)

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী Houthi-র মোকাবিলায় গত বেশ কয়েক মাস পশ্চিম এশিয়ায় মোতায়েন ছিল আমেরিকার যুদ্ধজাহাজ USS Nimitz. এই মুহূর্তে ওয়াশিংটনের Kirsap ঘাঁটিতে ফিরছে। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটল। আমেরিকার নৌবাহিনী জানিয়েছে, আধ ঘণ্টার মধ্যে দু’টি দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা জানার চেষ্টা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। সোমবার টোকিও যাওয়ার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সেই নিয়ে প্রশ্ন করা হয়। দুর্ঘটনার নেপথ্যে সন্দেহজনক কিছু আছে কি না জানতে চাওয়া হয়। যদিও ট্রাম্প বলেন, “খারাপ মানের জ্বালানি থেকে এমনটা হয়ে থাকতে পারে। কিছু লুকনোর নেই।”

তবে ট্রাম্পের মন্তব্যের পরও ধোঁয়াশা কাটছে না। দুর্ঘটনার কথা মেনে নিলেও, দক্ষিণ চিন সাগরে কী করছিল তারা, তা খোলসা করেনি আমেরিকার নৌবাহিনী। চিনের বিদেশমন্ত্রক যদিও জানিয়েছে, সামরিক মহড়া চলাকালীনই দুর্ঘটনা ঘটে, যার দরুণ বিমান এবং হেলিকপ্টারটি ভেঙে পড়ে। আমেরিকাকে মানবিক সহযোগিতা জোগাতে প্রস্তুত বলেও জানিয়েছে চিন। USS Nimitz আমেরিকার অন্যতম প্রাচীন বিমানবাহক। সেটি পৃথিবীর বৃহত্তম যুদ্ধজাহাজও। 

যে দক্ষিণ চিন সাগরে দুর্ঘটনা ঘটেছে, সেটিকে ঘিরে সংঘাতের কথা চাপা নেই কারও কাছে। দক্ষিণ চিন সাগরে নিজের আধিপত্য কায়েম করতে চায় চিন। আন্তর্জাতিক আদালতের আপত্তি সত্ত্বেও গত দুই দশক ধরে সেখানে লাগাতার সামরিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ড্রাগন। তাদের ঠেকাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। তাই দক্ষিণ চিন সাগরে ঘটা প্রত্যেক দুর্ঘটনাকেই সন্দেহের চোখে দেখা হয়। গত কয়েক মাসে বেশ কিছু এমন দুর্ঘটনা ঘটেছে সেখানে। এবার আমেরিকার বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়ল। ট্রাম্প যখন মালয়েশিয়ায় আয়োজিত ASEAN সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন, সেই সময় এই দুর্ঘটনাকে তাই সহজ ভাবে নিচ্ছেন না অনেকে। ASEAN-এ ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয় কি না, তাও দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget