এক্সপ্লোর

US-Iran War: ইরানের সঙ্গে যুদ্ধ শেষ! আর কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করতে পারেন ট্রাম্প, ভিন্ন অবস্থানে ইজ়রায়েল

Donald Trump on Iran War: হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মঙ্গলবার যুদ্ধসমাপ্তি নিয়ে কথা বলেন ট্রাম্প।

নয়াদিল্লি: মেরেকেটে আর দুই থেকে তিন সপ্তাহ। তার পরই ইরানের সঙ্গে সংঘর্ষে ইতি। জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সেখানেই চূড়ান্ত দিন ক্ষণ জানিয়ে দিতে পারেন। (Donald Trump on Iran War)

হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মঙ্গলবার যুদ্ধসমাপ্তি নিয়ে কথা বলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমরা আগেও শাসক বদল করেছি। তবে এবার শাসক বদল করা আমাদের লক্ষ্য় ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল: ওদের হাতে পরমাণু অস্ত্র থাকা চলবে না। সেই লক্ষ্য ছোঁয়া গিয়েছে।” (US-Iran War)

ট্রাম্প আরও বলেন, “আমরা কাজ শেষ করছি। আমার মনে হয় আগামী দুই সপ্তাহের মধ্যে, দু’-একদিন হয়ত বেশি লাগতে পারে সব শেষ করতে। তবে যে ক’টা দিন হাতে আছে, প্রত্যেকটা দিন কাজে লাগাব।”

ইরানের সঙ্গে চুক্তি হয়ে গেলে আরও আগেই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, “হতে পারে চুক্তিও হয়ে যাবে। কারণ ওরা চুক্তি চাইে। আমাদের চেয়েও ওদের বেশি আগ্রহ। আমিও চুক্তি চাই। তবে অল্পসময়ের মধ্যেই সব শেষ হয়ে যাবে। বেশ কিছু মানুষকে পেয়েছি আমরা, যাঁরা বেশ আলাদা এবং তাঁদের দাবিদাওয়া যুক্তিসঙ্গত।”

ইরানের সঙ্গে যুদ্ধসমাপ্তির ইঙ্গিত একদিন আগেও দিয়েছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালী না খুললেও যে আমেরিকার মাথাব্যথা নেই, তাও বুঝিয়ে দেন তিনি। জানান, যারা হরমুজ দিয়ে তেল আমদানি করে, তাদেরই দায়। এ নিয়ে আমেরিকার কোনও দায় নেই। ওভাল অফিসে বসেও একই কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, “ফ্রান্স বা অন্য দেশগুলির তেল, গ্যাস প্রয়োজন। আপনারা যান হরমুজে। ওখানে কী হবে, তাতে আমাদের আর কোনও দায় নেই।”

তবে ট্রাম্প ইরান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর ইজ়রায়েল। সেই নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের মতবিরোধও দেখা দিয়েছে বলে খবর। আর তাতেই ইরান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমেরিকার অন্দরেও এই যুদ্ধ নিয়ে বিরোধ শুরু হয়েছে। এমনকি ট্রাম্পের ভাইস জেডি ভ্যান্স নেতানিয়াহুকে ভর্ৎসনাও করেন। তিনিই ট্রাম্পকে যুদ্ধে যেতে বাধ্য় করেন বলে মত তাঁর। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আমেরিকা এবং ইজ়রায়েলের বোঝাপড়াতেও ছেদ পড়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget