এক্সপ্লোর

Serial Killing: ফিরল 'সিরিয়াল কিলার' আতঙ্ক? গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ, ১৩ মাসে খুন ৯ মহিলা

Serial Killing in UP: গত বছরের জুনে পরপর তিনটি খুনের ঘটনা ঘটে, এরপর জুলাই, আগস্ট ও অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি হত্যাকাণ্ড ঘটে।

নয়া দিল্লি: একই কায়দায় পর পর খুন! ১ বছর ১ মাসের মধ্যে ৯টি খুন। খুনের ধরণও এক। খুন হচ্ছেন একই বয়সের মহিলারা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাড়হিম হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে। তবে কি এই ঘটনা 'সিরিয়াল কিলিং' এর সঙ্গে সম্পর্কিত? প্রশ্ন উঠছে সেখানেই। 


উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানান হয়েছে, বরেলির সীমান্তবর্তী শাহী, শীষগড় ও শেরগড় থানা এলাকায় এই সিরিয়াল কিলার আতঙ্ক দেখা দিয়েছে। মহিলাদের তাঁদের পরনের শাড়ি দিয়েই গলায় পেঁচিয়ে খুন করা হচ্ছে। পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, মহিলাদের বয়স ৪০ থেকে ৬৫ বছরের মধ্যে। সব ক্ষেত্রেই আখের ক্ষেতে কাপড়-চোপড় ছিন্নভিন্ন অবস্থায় দেহ পাওয়া গেলেও যৌন নিপীড়নের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

গত বছরের জুনে পরপর তিনটি খুনের ঘটনা ঘটে, এরপর জুলাই, আগস্ট ও অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি হত্যাকাণ্ড ঘটে। এরপর থেকে যদিও কোনও খুন হয়নি তবে নিশ্চিন্ত থাকতে পারছে না পুলিশ থেকে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ৩০০ পুলিশ এবং অতিরিক্ত বাহিনী ১৪টি দলে ভাগ হয়ে নজর রাখছেন এলাকাগুলিতে।                                          

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, যেসব এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে সেখানকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর পুলিশ সন্দেহভাজন তিনজনের স্কেচ প্রকাশ করেছে। স্থানীয়দের কাছে ওই ব্যক্তিদের বিষয়ে কোনও তথ্য থাকলে অবিলম্বে তা প্রকাশ করতে বলা হয়েছে। 

আরও পড়ুন, জলমগ্ন রাস্তায় যুবতীকে টেনে নামিয়ে উল্লাস, যোগীরাজ্যে মহিলাকে জনপথে চরম হেনস্থা

এসপি (দক্ষিণ) মনুশ পারেক বলেছেন, '২ জুলাই শাহী থানা এলাকায় একটি আখের ক্ষেতে একজন মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেই সময় একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। এর পর থেকেই পর পর একই কায়দায় খুনের খবর সামনে আসে। ইতিমধ্যেই পুলিশের অনেকগুলি দল কাজ করছে এবং টহল চালানো হচ্ছে। চেকপয়েন্টও স্থাপন করা হয়েছে এবং সন্দেহজনক যানবাহন পরিদর্শনের জন্য থামানো হচ্ছে। গ্রামে গ্রামে পরামর্শ জারি করা হয়েছে, মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা শীঘ্রই এর পিছনে কারা রয়েছে তা উদঘাটন করব।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget