এক্সপ্লোর

এখনও চলছে উদ্ধারকাজ, উত্তরাখণ্ডের চামোলিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

গত রবিবার উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়ের পর থেকে আসছে উদ্বেগের খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ মৃতদেহ শনাক্ত করা হয়েছে। নিখোঁজের তালিকায় আছেন ১৬০ জন।

নয়াদিল্লি: তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। চামোলিতে এখনও চলছে উদ্ধারকাজ। বিপর্যয়ের পর এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩৮ জনের দেহ। গতকাল, শুক্রবার আরও ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

গত রবিবার উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়ের পর থেকে আসছে উদ্বেগের খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ মৃতদেহ শনাক্ত করা হয়েছে। নিখোঁজের তালিকায় আছেন ১৬০ জন। গত রবিবার ভয়াবহ এই বিপর্যয়ের খবর পাওয়ার পরই এনডিআরএফ এবং এসডিআরএফের দলকে ঘটনাস্থলে পাঠায় উত্তরাখণ্ড সরকার।

সূত্রের খবর, প্রশাসনের কাছে হৃষিগঙ্গা ভ্যালি এখন একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট ভ্যালির বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা। সেই তথ্য নিয়ে পরীক্ষা করে তারা রিপোর্ট পেশ করবে রাজ্য সরকারের কাছে। একইসঙ্গে রাজ্য সরকারের কাছে পৃথক দল গঠন করে পর্যবেক্ষণে যাবে বলে অনুমতি চেয়েছে ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি।

রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত বলেন, আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রাজ্য সরকার নজরদারি চালানোর জন্য উপগ্রহ চিত্র ব্যবহার করছে। তিনি জানিয়েছেন, প্রায় ৪০০ মিটার বেড়েছে হৃষিগঙ্গার জলস্তর। কিন্তু গভীরতা এখনও জানা নেই। জল স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে না। সতর্ক হোন কিন্তু প্যানিক করবেন না।

উত্তরাখণ্ডের জোশীমঠে তুষার-বিপর্যয়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত তপোবন বিদ্যুৎ প্রকল্প। তার ওপর জোশীমঠের কাছে বানের জলের তোড়ে একাধিক সেতু ভেঙে গিয়েছে। তা দ্রুত মেরামত করার চেষ্টা চালাচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এই উদ্ধারকাজ সামিল হয়েছেন আইটিবিপিও। সুকি, লাটা, ভালগাঁও গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস, রেশন বণ্টন করেছে তারা। অন্ধকূপ থেকে বহু মানুষকে উদ্ধার করেছেন তারা। কিন্তু কেন এই বিপর্যয়? পরিবেশকে অগ্রাহ্য করে যথেচ্ছ নির্মাণ। বিদ্যুৎ প্রকল্পের জন্য নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হওয়া। উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়ের জন্য এই সমস্ত কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MP Accident: বিজেপি সাংসদের গাড়ির উপর বিরাট পাথর, দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার মুখে
বিজেপি সাংসদের গাড়ির উপর বিরাট পাথর, দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার মুখে
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget