এক্সপ্লোর

Amrit Bharat 2 Express: টিকিট বাতিল করলে পুরো টাকাই কেটে নেওয়া হবে! ‘বন্দেভারত’ স্লিপার, ‘অমৃত ভারত-২’ নিয়ে নতুন নিয়ম রেলের

Vande Bharat Sleeper: বিলাসবহুল ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড নিয়ে নতুন বিধি চালু করা হয়েছে।

নয়াদিল্লি: নতুন ‘বন্দেভারত’ স্লিপার ট্রেন চালু করেছে ভারতীয় রেল। সেই ট্রেন আত্মপ্রকাশ করতেই টিকিট বাতিলের বিধিতে বড় রদবদল ঘটাল ভারতীয় রেল। কনফার্মড টিকিট বাতিল করতে গেলে টাকা তো কাটবেই, এমনকি একটি পয়সাও ফেরত না দিতে পারে রেল। সেই মর্মে নয়া বিজ্ঞপ্তি এল। (Vande Bharat Sleeper)

বিলাসবহুল ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড নিয়ে নতুন বিধি চালু করা হয়েছে। এবার নিয়মকানুন বেশ কডডা। তাড়াহুড়োয় টিকিট বুক করে পরে বাতিল করতে গেলে বেশ ক্ষতির মুখেই পড়বেন যাত্রীরা। (Amrit Bharat 2 Express)

ভারতীয় রেলের বোর্ড একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে, ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে পর্যন্ত যদি টিকিট বাতিল না করা হয়, তার পর টিকিট বাতিল করলে একটি পয়সাও ফেরত পাবেন না যাত্রীরা। 

কনফার্মড টিকিট থাকলে, ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে যদি টিকিট বাতিল করেন, সেক্ষেত্রে ২৫ শতাংশ টাকা কেটে নেবে রেল। বাকি টাকা ফেরত দেওয়া হবে যাত্রীকে। ৭২ ঘণ্টা থেকে শেষ আট ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ ভাড়া কেটে নেবে রেল। বাকিটা ফেরত পাওয়া যাবে।

অন্য দিকে, সাধারণ ক্ষেত্রে কনফার্মড টিকিট না পাওয়া গেলেও, RAC-র মাধ্যমে ট্রেনে ওঠা যায়, পাওয়া যায় অর্ধেক আসন। কিন্তু ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনে RAC ব্যবস্থাই তুলে দেওয়া হয়েছে। মহিলা, ভিন্ন ভাবে সক্ষম, প্রবীণ নাগরিক এবং ডিউটি পাস ছাড়া কোনও রকম ‘কোটা’ও থাকবে না। ‘বন্দেভারত’ স্লিপার ট্রেনে যাত্রার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ৪০০ কিলোমিটার। অর্থাৎ অল্প দূর গেলেও ৪০০ কিলোমিটারের ভাড়া দিতে হবে।

চলতি মাসে চালু হওয়া ‘অমৃত ভারত ২’ এক্সপ্রেসের ক্ষেত্রেও একই নিয়ম চালু করেছে রেল। তবে সেক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ২০০ কিলোমিটার। এক্ষেত্রেও RAC-র সুবিধা নেই। টিকিট বাতিলের নিয়মও এক। কনফার্ম না হওয়া টিকিটের ক্ষেত্রে আগের নিয়মই চালু থাকবে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget