এক্সপ্লোর

Bihar Politics: স্বামী ‘বাহুবলী’, ৩১ কোটির সম্পত্তি নিজের, শপথবাক্য পাঠ করতে গিয়ে চোখের জলে নাকের জলে হলেন বিহারের বিধায়ক

Vibha Devi Oath Video: বিহারের নওয়াদা থেকে সম্প্রতি বিধায়ক নির্বাচিত হয়েছেন বিভাদেবী।

পটনা: শপথবাক্য পাঠ করে বিধায়ক হিসেবে শপথ নিতে গিয়েছিলেন। কিন্তু শপথবাক্য পাঠ করতেই হিমশিম খেলেন বিহারে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের নবনির্বাচিত বিধায়ক বিভাদেবী। একটা সময় পর হাল ছেড়ে দিয়ে পাশে বসা অন্য জনকে পড়ে দিতে বললেন শপথবাক্য। বিহার বিধানসভা থেকে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। আর তাতেই বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্য়তা বেঁধে দেওয়ার দাবি উঠছে। (Vibha Devi Oath Video)

বিহারের নওয়াদা থেকে সম্প্রতি বিধায়ক নির্বাচিত হয়েছেন বিভাদেবী। নীতীশের সংযুক্ত জনতা দলের টিকিটে বিপুল ভোটে জয়ীও হন তিনি। তবে বিভাদেবী নন, এই জয়ের যাবতীয় কৃতিত্ব পাচ্ছেন তাঁর স্বামী রাজবল্লভ যাদব, যিনি বিহারের প্রাক্তন বিধায়ক এবং সেখানকার রাজনীতিতে ‘বাহুবলী’ হিসেবেই পরিচিত। নিজের বাড়িতে এক নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হন রাজবল্লভ। এবছর অগাস্টে যদিও পটনা হাইকোর্ট মুক্তি দেয় তাঁকে। (Bihar Politics)

রাজবল্লভকে আগেই বহিষ্কার করেছিল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। ২০২০ সালে রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী হিসেবেই নওয়াদায় জয়ী হন বিভাদেবী। এবছর তিনি নীতীশের সংযুক্ত জনতা দলে যোগ দিয়ে ফের বিজয়ী হন নওয়াদা আসন থেকে। কিন্তু সম্প্রতি বিধানসভায় শপথ নিতে গিয়ে রীতিমতো হিমশিম খান বিভাদেবী। হিন্দিতে লেখা শপথবাক্য পড়তে গিয়ে বার বার হোঁচট খান। একটা সময় পর বিধায়ক মনোরমা দেবীকে শপথবাক্য পড়ে দিতে বলেন। মনোরমার সাহায্য়েই শেষ পর্যন্ত শপথ নেন বিভাদেবী।

ওই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। পিওনের চাকরিতেও যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেখানে সাংসদ-বিধায়কদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেন মাপকাঠি হবে না, প্রশ্ন তোলেন নেটিজেনরা। এবার অন্তত সংসদ এবং বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন অনেকেই।

তবে পড়তে পারুন বা না পারুন, বিহারের রাজনীতিতে বিভাদেবী এবং তাঁর পরিবাররে দাপট কম নয়। নির্বাচনী হলফনামায় বিভাদেবী জানিয়েছেন, মোট ৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। মাথার উপর ঋণ রয়েছে ৫.২ কোটি টাকার। বার্ষিক ১.১ কোটি টাকা আয় করেন তিনি। শিক্ষাগত যোগ্যতার অক্ষরজ্ঞানের উল্লেখ রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget