এক্সপ্লোর

Viral Video: 'ম্যায়ঁ চালাউঙ্গা, নহি ম্যায়ঁ', স্টেশনে আটকে যাত্রীরা, বন্দেভারত চালানো নিয়ে মারামারি পাইলটদের

Vande Bharat Express: রাজস্থানের গঙ্গাপুর সিটি জংশনে এই ঘটনা ঘটেছে।  

জয়পুর: ট্রেনে বসার জায়গা দখল নিয়ে ঠেলাঠেলি নয়। চালকের আসন দখল নিয়ে ঝগড়া-মারামারি। নতুন বন্দেভারত ট্রেনে হাতাহাতিতে জড়ালেন দুই লোকো পাইলট। পরস্পরের জামা-কাপড় ছিঁড়ে দিলেন তাঁরা। এমনকি রেলের অন্য কর্মীরাও জড়িয়ে পড়লেন ধস্তাধস্তি, স্লোগানবাজিতে। আর এসবের মধ্যে হতাশ চোখে স্টেশনে দাঁড়িয়ে রইলেন যাত্রীরা। (Viral Video)

রাজস্থানের গঙ্গাপুর সিটি জংশনে এই ঘটনা ঘটেছে। আগ্রা ও উদয়পুরের মধ্যে অতি সম্প্রতিই সেখানে বন্দেভারত ট্রেন টালু হয়। উদ্বোধনের পর সেই নতুন ট্রেন চালানো নিয়েই ঝামেলা বাধে লোকো পাইলটদের মধ্যে। সেই ঝামেলায় যোগ দেন আগরা এবং কোটা ডিভিশনের রেলকর্মীরাও।
সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। তাতে ধস্তাধস্তি, ঠেলাঠেলি চোখে পড়েছে। আবার শোনা গিয়েছে 'মুর্দাবাদ' স্লোগানও। (Vande Bharat Express)

ওই ভিডিও-য় দেখা গিয়েছে, বেশ কয়েক জন লোকো পাইলট দরজা দিয়ে ওঠার জন্য ধস্তাধস্তি করছেন। ধাক্কা দিচ্ছেন পরস্পরকে। সেই অবস্থায় জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়েন তিন জন। দরজা খুলে দেন তাঁরা।  এর পর চালকের কামরায় ঢুকে এক লোকো পাইলট এবং তাঁর সহকারীকে টেনে-হিঁচড়ে বের করে আনা হয়। ট্রেনের ভিতর, চালকের কামরায় স্টিয়ারিং হুইলে হাত রাখা নিয়ে ধস্তাধস্তি চলছিল যেমন, প্ল্যাটফর্মের উপরও তখন ধুন্ধুমার দুই পক্ষের মধ্যে। জামাও ছিঁড়ে দেন পরস্পরের। ফলে দীর্ঘ ক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন, দাঁড়িয়ে থাকেন যাত্রীরাও। পুলিশ মধ্যস্থতা করতে এগোলেও, সুরাহা হয়নি। 

রেল কর্মীরা জানিয়েছেন, আগরার লোকো পাইলট এবং তাঁর সহকারীকে ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। গঙ্গাপুরের রেল কর্মীরা ট্রেনের দখল নেন, যাতে তাঁরা চালিয়ে নিয়ে যেতে পারেন ট্রেনটিকে। আগরার লোকো পাইলট এবং তাঁর সহকারী রাজি না হওয়াতে ঝামেলা বাধে। তাতে আগরার লোকো পাইলট এবং তাঁর সহকারী ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। এর পরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জানলার কাচ ভেঙে ট্রেনের ভিতরে ঢুকে যান কয়েক জন। ভিতরের তালা ভেঙে আগরার লোকো পাইলট এবং সহকারীকে বের করে দেন। প্ল্যাটফর্মে নামিয়ে চলে মারধর। গার্ডরুমের তালা, জানলার কাচ এই ঝামেলায় ভেঙে গিয়েছে। 

গোটা ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ছে ওয়েস্টার্ন-সেন্ট্রাল, নর্থ-ওয়েস্টার্ন এবং নর্দার্ন রেলওয়ে।  কারণ তিনটি বিভাগের তরফেই কর্মীদের ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই তিন বিভাগের মধ্যে রোজই তা নিয়ে ঝামেলা বাধে। ভাল ট্রেন চালানোর উপরই বেতনবৃদ্ধি এবং পদোন্নতি নির্ভর করে। তাই বন্দেভারত চালানো নিয়ে হুড়োহুড়ি করেন লোকো পাইলটরা। প্রতিদিনই প্রায় যাত্রীদের এমন ঝামেলার দৃশ্যের সাক্ষী হতে হয় বলে জানা গিয়েছে। আজ বলে নয়,  উদ্বোধনের সময় থেকেই তিন বিভাগের মধ্যে ঝামেলা চলছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget