এক্সপ্লোর

২৬/১১-র তাণ্ডব কখনও ভোলার নয়, সন্ত্রাসের পাল্টা বিভেদ ঘুচিয়ে জোট বেঁধেছিল মুম্বই, বেশি মনে রাখার, বললেন রতন টাটা

আজ আমরা অবশ্যই যাঁদের হারিয়েছি, তাঁদের জন্য় শোক প্রকাশ করব আর যাঁরা শত্রু জয়ে বলিদান করেছেন, সেই সাহসী বীরদের সম্মান জানাব, কিন্তু জয়গান গাইব সেই একতা ও সংবেদনশীল, সমবেদনামূলক আচরণের, যা আমরা সামনের বছরগুলিতেও লালন পালন করব, সমৃদ্ধ করব বলে আশা রাখছি, লিখেছেন রতন টাটা

মুম্বই: ১২ বছর আগের মুম্বই মহানগরীর বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসবাদী তাণ্ডবের স্মৃতি কোনওদিনই ভোলা যাবে না। বললেন রতন টাটা। ইনস্টাগ্রাম পোস্টে টাটা সন্স চেয়ারম্যান এমিরেটাস তথা টাটা ট্রাস্টে চেয়ারম্যান রতন টাটা লিখেছেন, ১২ বছর আগে এইদিনে যে নির্বিচার ধ্বংসলীলা চলেছিল, তা কোনওদিন ভোলার নয়। কিন্তু যেভাবে সন্ত্রাসবাদ, ধ্বংসলীলা মুছে দিতে যাবতীয় বিরোধ, ব্যবধান ঘুচিয়ে গোটা মুম্বই শহরের বিভিন্ন স্তরের মানুষজন একযোগে এগিয়ে এসেছিল, সেটা আরও বেশি করে মনে রাখার। আজ আমরা অবশ্যই যাঁদের হারিয়েছি, তাঁদের জন্য় শোক প্রকাশ করব আর যাঁরা শত্রু জয়ে বলিদান করেছেন, সেই সাহসী বীরদের সম্মান জানাব, কিন্তু জয়গান গাইব সেই একতা ও সংবেদনশীল, সমবেদনামূলক আচরণের, যা আমরা সামনের বছরগুলিতেও লালন পালন করব, সমৃদ্ধ করব বলে আশা রাখছি। মুম্বইয়ের তাজ হোটেলের একটি পেন্টিং শেয়ার করেও গোলাপী আকাশের ওপর তিনি ক্যাপশন লিখেছেন, আমরা স্মরণ করছি। ২০০৮ এর ২৬ নভেম্বর পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা লস্কর-ই-তৈবার ১০ সন্ত্রাসবাদীর একটি দল ১২টি পরিকল্পিত কায়দায় গুলিচালনা, বোমা হামলা চালায়, যা চারদিন ধরে চলেছিল। ওবেরয় হোটেল, তাজ হোটেল, লিওপোল্ড কাফে, নরিমান (চাবাড) হাউস, ছত্রপতি শিবাদী টার্মিনাস ট্রেন স্টেশন টার্গেট করে চালানো হামলায় ৬ মার্কিন নাগরিক, ৯ জঙ্গিসহ অন্তত ১৬৬ জন নিহত হয়, জখম হয় কমপক্ষে ৩০০ লোক। ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রালবাদী হামলা রুখতে জীবন দেওয়া শহিদদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুম্বই পুলিশ ট্যুইট করেছে, ওদের বলিদান কোনওদিন সময়, ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না। আমরা আজ #2611 হামলা ও #2611-র শহিদদের, রক্ষাকর্তাদের শ্রদ্ধা নিবেদন করছি। মহারাষ্ট্রের গভর্নর ভগত্ সিংহ কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরেও দক্ষিণ মুম্বইয়ের পুলিশ সদর দপ্তর নবনির্মিত সৌধে শ্রদ্ধা অর্পণ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget