এক্সপ্লোর

২১-এর ভোটে বামেদের হাত ধরেই লড়াই, সম্মতি কংগ্রেস হাইকম্যান্ডের, জানালেন অধীর

গত ৫ বছরে ক্রমশঃ শক্তি ক্ষয় হয়েছে বাম, কংগ্রেসের। তৃণমূলের বিরোধী হিসাবে পরিসর দখল করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে কার্যত অস্তিত্বের সঙ্কটে পড়েই ফের হাত মেলাতে চলেছে বাম, কংগ্রেস। হাইকম্যান্ড তাতে সিলমোহর দিয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা অধীর চৌধুরি। বলেছেন, কংগ্রেস আবার বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের শাসনের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

নয়াদিল্লি: ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা অনুমোদন করল কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেস রাজ্য সভাপতি অধীর চৌধুরী আনুষ্ঠানিকভাবে বাম-কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামেরা জোট বেঁধে লড়ে ২৯৪টির মধ্যে ৭৬টি আসনে জেতে। দুজনে মিলে প্রায় ৩৮ শতাংশ ভোট পায়। বামেরা এককভাবে মাত্র ৩২টি আসনে জেতে। তাদের ভোট শতাংশ ছিল ২৬ শতাংশ। কংগ্রেস পায় ৪৪টি আসন, মাত্র ১২ শতাংশ ভোট। গত ৫ বছরে ক্রমশঃ শক্তি ক্ষয় হয়েছে বাম, কংগ্রেসের। তৃণমূলের বিরোধী হিসাবে পরিসর দখল করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে কার্যত অস্তিত্বের সঙ্কটে পড়েই ফের হাত মেলাতে চলেছে বাম, কংগ্রেস। হাইকম্যান্ড তাতে সিলমোহর দিয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা অধীর চৌধুরি। বলেছেন, কংগ্রেস আবার বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের শাসনের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। গত অক্টোবরেই সিপিএম কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও আগ্রাসী মেজাজে বাড়তে থাকা বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া করবে বামেরা। গত নভেম্বরে অধীর ও অন্য রাজ্য নেতাদের সঙ্গে রাহুল গাঁধীর অনলাইন বৈঠকের পর কয়েকটি সূত্র জানিয়েছিল, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী সবুজ সঙ্কেত দেওয়ার পর কংগ্রেস বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা শুরু করবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে অবশ্য বাম, কংগ্রেস আসন বোঝাপড়া মসৃণ তো হয়ইনি, উল্টে শেষ পর্যন্ত তা ভেস্তেই যায়। দুপক্ষ বোঝাপড়ায় পৌঁছতে পারেননি। যদিও উত্তরবঙ্গে বাছাই করা কয়েকটি কেন্দ্রে ভোট একজোট হওয়ার ফায়দা পায় কংগ্রেস।তারা ভাল সংখ্যক আসন পায়। গত লোকসভা ভোটে একটিও আসন জোটেনি বামেদের। কংগ্রেস মাত্র ২টি আসনে জেতে। ৩৯টিতে বামেদের জামানত জব্দ হয়। কংগ্রেসের ৩৮টি আসনে জামানত নষ্ট হয়। বিজেপি চমকপ্রদ সাফল্য দেখিয়ে ১৮টি আসনে জেতে, তৃণমূল পায় ২২টি আসন। গত মাসের বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতারা একসুরে বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। কিন্তু বিহারের ভোটে কংগ্রেস ধাক্কা খাওয়ার ফলে সেই আলোচনা বেশিদূর এগতে পারেনি। সূত্রের খবর, বাংলায় কংগ্রেসের ভোট শেয়ারক ২০১৯ এ কমে মাত্র ৬.২৯ শতাংশ হওয়া নিয়ে প্রবল উদ্বেগ জানিয়েছে হাইকম্যান্ড। বিজেপি ও তৃণমূল যথাক্রমে ৪০, ৪৩ শতাংশ ভোট পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget