এক্সপ্লোর

আজ সংসদ হামলার ১৯ বছর, টুইট করে শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

১৯ বছর আগে আজকের দিনে লস্কর ই তৈবা ও জৈশ ই মহম্মদ জঙ্গিদের ৫ জনের একটি দল সংসদ ভবনে হামলা করে।

নয়াদিল্লি: দেশের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে ঘৃণ্য জঙ্গি হামলার কথা দেশবাসী কখনও ভুলবে না। সংসদ হামলার ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এই মন্তব্য করেছেন। যাঁরা ওই হামলায় শহিদ হন তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিনি বলেছেন, দেশ তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। দেখুন প্রধানমন্ত্রীর টুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে বলেছেন, ২০০১ সালে আজকের দিনে যাঁরা গণতন্ত্রের এই মন্দিরকে রক্ষা করতে আত্মবলি দেন, তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতিজ্ঞা আরও দৃঢ় করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধানিবেদন করেছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, সংসদকে জঙ্গিদের হাত থেকে বাঁচাতে যাঁরা শহিদ হন দেশ তাঁদের আত্মদানের কথা স্মরণ করবে কৃতজ্ঞতার সঙ্গে। শহিদদের স্মৃতিতে টুইট করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৯ বছর আগে আজকের দিনে লস্কর ই তৈবা ও জৈশ ই মহম্মদ জঙ্গিদের ৫ জনের একটি দল সংসদ ভবনে হামলা করে। সে সময় লোকসভার কাজকর্ম চলছিল। দুই কক্ষের কাজকর্ম স্থগিত থাকলেও বেশ কয়েকজন সাংসদ ও সংসদ কর্মী ঘটনাস্থলে ছিলেন। দিল্লি পুলিশের ৫ কর্মী, সিআরপিএফের এক মহিলা কনস্টেবল ও পার্লামেন্ট ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগের ২ নিরাপত্তা কর্মী জঙ্গিদের রুখতে গিয়ে হামলায় শহিদ হন। প্রাণ হারান এক মালী ও এক ক্যামেরাম্যানও। জবাবী গুলিতে ৫ জঙ্গিই খতম হয়। দিনকয়েকের মধ্যে হামলার মাস্টারমাইন্ড হিসেবে গ্রেফতার করা হয় আরও ৪ জনকে, এরা হল মহম্মদ আফজল গুরু, সওকত হুসেন, আফসান গুরু ও এসএআর গিলানি। ১০ বছরের বেশি সময় ধরে চলে মামলা, ২ জনকে মুক্তি দেয় আদালত, আফজল গুরুর মৃত্যুদণ্ড কার্যকর হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget