এক্সপ্লোর

Cold Wave Forecast: পারদ নেমে যেতে পারে -৪ ডিগ্রিতে, ঠান্ডায় ইতিহাস গড়ার পথে দিল্লি

Weather Updates:গত কয়েক সপ্তাহ ধরেই ঠান্ডায় কার্যত জবুথবু দিল্লি। চলতি সপ্তাহে সামান্য রেহাই মিলবে বলে ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর।

নয়াদিল্লি: এখনই পাততাড়ি না গোটালেও, বাংলায় দাপট কমেছে শীতের (Cold Wave Forecast)। কিন্তু উত্তর ভারতে এখনও দাপিয়েই ব্যাটিং করছে শীত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামী সপ্তাহে তাপমাত্রা নামতে নামতে -৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আবহবিদরা (Delhi Weather Forecast)। তাঁদের দাবি, ২০২৩-এর জানুয়ারি মাস দিল্লির জন্য শীতলতম হতে চলেছে। আগে কখনও রাজধানীর তাপমাত্রা এত নিচে নামেনি বলে দাবি তাঁদের (Weather Updates)। 

আগে কখনও রাজধানীর তাপমাত্রা এত নিচে নামেনি বলে দাবি আবহবিদদের

আগমন পর্ব থেকে একেবারে অন্তিম পর্ব পর্যন্ত দিল্লিতে বরাবরই শীতের দাপট অনুভূত হয়। তার সঙ্গে বিগত কয়েক বছরে ধোঁয়াশার প্রকোপ রাজধানীকে কার্যতই গৃহবন্দি করে ফেলেছে। এ বছর দফায় দফায় শৈত্যপ্রবাহও কাবু করে ফেলে রাজধানীকে। তবে সেখানেই শেষ নয়, আগামী দিনে, বিশেষ করে ১৪ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শৈত্যপ্রবাহের প্রকোপ থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। ১৭ থেকে ১৮ জানুয়ারি তাতে কাঁপুনি ধরবে বলে মিলেছে আগাম ইঙ্গিত। 

সম্প্রতি উত্তর ভারতে পারদ পতনে সামান্য বিরাম লক্ষ্য করা যায়। তবে শীতের দাপট এখনই কমার ইঙ্গিত নেই বলে জানিয়েছেন আবহবিদরা। জানা গিয়েছে, এর মাঝে দিল্লিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাতে জবুথবু অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। তবে দিল্লি এবং পড়শি রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের দাপট অব্যাহত থাকবে।

আরও পড়ুন: Joshimath Situation:আতঙ্কের প্রহর গুনছে জোশীমঠ, বৈঠকে মুখ্যমন্ত্রী ধামি! কী পরিস্থিতি এখন?

গত কয়েক সপ্তাহ ধরেই ঠান্ডায় কার্যত জবুথবু দিল্লি। চলতি সপ্তাহে সামান্য রেহাই মিলবে বলে ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার পর্যন্ত এই অবস্থা স্থায়ী হবে। তবে তার পর ফের পতন ঘটবে তাপমাত্রার। 

বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলেও অনুমান করছেন আবহবিদরা। ২০০৬ সালেও ঠিক এমনই পরিস্থিতি ছিল দিল্লির। সে বার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসে গিয়েছিল। ফের ২০১৩ সালেও একই পরিস্থিতি দেখা দেয়। এ বার ফের দিল্লি ঠান্ডায় রেকর্ড গড়বে বলে অনুমান করা হচ্ছে।

ঠান্ডার সঙ্গে শৈত্যপ্রবাহ দাপট দেখাবে রাজধানীতে

দিল্লির পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থানের মত রাজ্যেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয়ের কাছাকাছি যে সমস্ত রাজ্য, জম্মু ও কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget