এক্সপ্লোর

Weather News: প্রকৃতির রোষানলে বদ্রীনাথ, ভয়াবহ ধস, উত্তাল নদীগ্রাসে গ্রাম, প্রাণহানির চরম আশঙ্কা

Badrinath Landslide: একসময় শুধু ধুলোর ঝড়ে ঢেকে যায় গোটা এলাকা। বদ্রীনাথে জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে যায়।

নয়া দিল্লি: পর পর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য দেশের উত্তরের রাজ্যগুলিতে বৃষ্টির প্রাবল্য বাড়ছে। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দেশে বর্ষা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ভারতের এমন কোনও রাজ্য নেই যেখানে এই সময়ে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির কারণে মানুষ গরম থেকে স্বস্তি পেলেও জনজীবনও বিপর্যস্ত হয়েছে। উত্তরপ্রদেশ-বিহার থেকে গুজরাত পর্যন্ত প্রকৃতির ক্ষোভ তুঙ্গে। উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ ভূমিধস হয়েছে একাধিক এলাকায়। 

ভারী বৃষ্টির প্রভাব পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে অনেক জায়গা থেকে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। বুধবার পাহাড় ধসের একটি ভিডিও সামনে এসেছে যা শিহরণ জাগানো। বুধবার পিপলকোটি এবং জোশিমঠের কাছে ফের একটি বিশাল ভূমিধস হয়েছে। প্রকৃতি যেন বিস্ফোরণ ঘটিয়েছে সেখানে। চোখের সামনে তলিয়ে যায় গোটা রাস্তা। একসময় শুধু ধুলোর ঝড়ে ঢেকে যায় গোটা এলাকা। বদ্রীনাথে জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে যায়। ধসের ফলে আটকে যায় বহু তীর্থযাত্রী।                               

দেখুন সেই ভিডিও-

আরও পড়ুন, ঘূর্ণাবর্তের চরম প্রভাব বঙ্গে! লাল সতর্কতা জারি, বন্যা পরিস্থিতি জেলায় জেলায়

এদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে অলকানন্দা নদী। উত্তরাখণ্ডের নদীগুলিও জোশীমঠের কাছে বিষ্ণু প্রয়াগে ফুলেফেঁপে উঠেছে। অলকানন্দা বিষ্ণু প্রয়াগে ধৌলি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। সেখানেও তার রুদ্ররূপ ধরা পড়েছে।                       

চামোলিতে দুটি জায়গায় ধসের কারণে বদ্রীনাথ হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। যার ফলে অনেক যাত্রী এবং স্থানীয়রা আটকা পড়েছে, সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনটাই জানান হয়েছে।                                           

অন্যদিকে, উত্তরাখণ্ডের পুলিশের তরফে বলা হয়েছে, শনিবার, হায়দ্রাবাদের দুই পর্যটক চামোলি জেলায় ভূমিধসের পরে পাথরের আঘাতে মৃত্যু হয়েছে। এদিকে, চারধাম যাত্রায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে একদিনের জন্য স্থগিত থাকার পরে সোমবার আবার শুরু হয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget