এক্সপ্লোর

Ashoknagar News : "যারা শান্তি বিঘ্নিত করবে, তাদের রাম দাওয়াই", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের "রাম দাওয়াই" দেওয়া হবে। হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।

অশোকনগর, সমীরণ পাল : ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের "রাম দাওয়াই" দেওয়া হবে। এমনই হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে এই মন্তব্য করেন তিনি। 

বিধায়ক বলেন, গ্রামের দিকে এর পরেও কোথাও কোথাও গণ্ডগোল হচ্ছে। অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। যেই বিজেপি হেরে গেছে, তৃণমূলের পিছনে এসে লাইন দিয়েছে। এগুলোকে চিহ্নিত করে রাখুন। এগুলো হচ্ছে কালসাপ। আমি বলছি, শান্তি বাংলায় থাকবে, শান্তি অশোকনগরে থাকবে। শান্তি যারা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের রাম দাওয়াই দেওয়া হবে। এটা কান খুলে শুনে রাখুন।  

পরে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে বিধায়ক বলেন, সিপিএম-কংগ্রেসের "ভাইজানের" জোট কোথাও কোথাও শান্তি বিঘ্নিত করতে চাইছে। পুলিশকে আমরা বলছি। ওরা কড়া হাতে সেগুলোর মোকাবিলা করার চেষ্টা করছে। আমাকে কেউ ঢিল-বোমা মারলে, আমি তো আর রসগোল্লা ছুঁড়ব না। কর্মীদের মানসিক জোর রাখার জন্য আমরা এটা বলেছি। নিজেদের তৈরি করতে হবে, প্রতিরোধ তৈরি করতে হবে। ছেড়ে দিয়ে ঘরে বসে কাঁদব না।

তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার। তাঁর কটাক্ষ, এটা তৃণমূলের সংস্কৃতি। ধোলাই দেওয়া, পেটাই দেওয়া। আমি জানতাম, নারায়ণবাবু যথেষ্ঠ ভদ্র লোক। অশোকনগর বিধানসভায় উনি পরিষেবা দেবেন বলে আশা ছিল। কিন্তু, উনি এখন ধোলাই দিতে শুরু করলে পরবর্তীকালে কী হবে এখানকার জনগণ তা ঠিক করবেন।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। এনিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বারবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি। পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই ইস্যুতে রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত অব্যাহত রয়েছে। তা সত্ত্বে এখনও বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেই চলেছে।

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget