এক্সপ্লোর

WB Election 2021: গারুলিয়ায় তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

ঠিক কী ঘটনা ঘটেছিল? ১০ ফেব্রুয়ারি পলতায় রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারই পাল্টা হিসেবে রবিবার পলতা বাসস্ট্যান্ড থেকে শ্যামনগরের চৌরঙ্গী পর্যন্ত সংহতি যাত্রা করে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, পার্থ ভৌমিকরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসকদলের সংহতি যাত্রা শেষের পরেই হামলার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। দুপুরে তৃণমূলের মিছিল। রাতেই শাসকদলের পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ অভিযোগ মারধর করা হয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকদের ৷ ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া।

ঠিক কী ঘটনা ঘটেছিল? ১০ ফেব্রুয়ারি পলতায় রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারই পাল্টা হিসেবে রবিবার পলতা বাসস্ট্যান্ড থেকে শ্যামনগরের চৌরঙ্গী পর্যন্ত সংহতি যাত্রা করে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, পার্থ ভৌমিকরা। তৃণমূলের অভিযোগ মিছিল শেষের পর রবিবার রাতে গারুলিয়া পুরসভার ১২ ওয়ার্ডে তাদের পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় কর্মী সমর্থকদেরও। এই ঘটনায় শাসকদলের বেশ কয়েকজন কর্মী আহত বলে দাবি করেছে শাসকদল। গারুলিয়ার তৃণমঊল নেতা পঙ্কজ দাস জানান, ‘‘কালকে মিছিল ছিল। কাল রাতে হামলা হয়। মারধর করেছে। পার্টি অফিসে ভাঙচুর হয়েছে।’’

যদিও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে মাত্র দুটি বিধানসভায় এগিয়ে ছিল তৃণমূল। তার মধ্যে একটি হল নোয়াপাড়া।

সেরা শিরোনাম

Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ABP Ananda Top 10, 6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget