এক্সপ্লোর

West Bengal Lockdown Date: নিট পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার রাজ্যের

West Bengal Lockdown Date Change: ১৩ তারিখ নিট পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে পদক্ষেপ, ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট আগামী ১৩ সেপ্টেম্বর অর্থাৎ‍ রবিবার। আর সেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পদক্ষেপ করল রাজ্য সরকার।

পরীক্ষার আগের দিন অর্থাৎ‍ শনিবার রাজ্যে পূর্ব ঘোষিত সম্পূর্ণ লকডাউন হচ্ছে না। জানাল রাজ্য সরকার। ১১ তারিখ শুক্রবার ও ১২ তারিখ শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শনিবারের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হল।

সূত্রের খবর, রাজ্যের প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী রবিবার নিট-এ বসবেন। যেহেতু নিটের আগের দিন বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা এসে পরীক্ষাকেন্দ্রে কাছে রাত্রিবাস করেন, তাই তাঁদের সুবিধার কথা ভেবে শনিবার লকডাউন প্রত্যাহার করা হল।

বৃহস্পতিবার ট্যুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু নিট রয়েছে ১৩ সেপ্টেম্বর। পড়ুয়াদের কাছ থেকে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহারের জন্য সরকারের কাছে অসংখ্য অনুরোধ আসে। তাই তাঁদের স্বার্থের কথা চিন্তা করে ১২ তারিখের লকডাউন প্রত্যাখ্যান করা হল। তবে ১১ সেপ্টেম্বরের লকডাউন থাকছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রবিবার সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই করোনা সঙ্কটের মধ্যে পরীক্ষা না নিয়ে, তা পিছোনোর আর্জি জানিয়েছিলেন! কিন্তু, কেন্দ্র নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার অবস্থা অনড় থাকে। সুপ্রিম কোর্টও পরীক্ষা পিছোনোর আর্জি খারিজ করে দেয়। সেইমতো পরীক্ষা হচ্ছে!

এরইমধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৯৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন! দৈনিক করোনা সংক্রমণে লাগাতার বিশ্ব রেকর্ড গড়ছে ভারত। এই পরিস্থিতির মধ্যেই পরীক্ষায় বসতে হবে হাজার হাজার পড়ুয়াকে। এর ওপর লকডাউন হলে তাদের সমস্যা আরও বাড়বে, এই মর্মে বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আবেদন জানান, শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর যেন পূর্ব ঘোষিত লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দাবি জানায় কংগ্রেসও।

এই পরিস্থিতি রাজ্য সরকার শনিবারের লকডাউন প্রত্যাহার করে নিল।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি

ভিডিও

Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget