এক্সপ্লোর

চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে খুন: সেদিন রাতে কী ঘটেছিল মহারাষ্ট্রের পালঘরে?

পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের গাড়িতে তুলে ওই তিনজনকে নিরাপদে সরানোর চেষ্টা করে। কিন্তু মারমুখী জনতা তখন নিয়ন্ত্রণের বাইরে। তারা পুলিশের গাড়িকেও হামলার টার্গেট করে। পুলিশ পিছু হটে।

নয়াদিল্লি: বলতে গেলে পুরো দেশই যখন নোভেল করোনাভাইরাস মোকাবিলায় ব্যস্ত, তার বলি হয়েছে ৫০০ বেশি মানুষ, তার সঙ্গে লড়তে চালু হওয়া লকডাউনে বিপর্যস্ত জনজীবন, তখনই মহারাষ্ট্রের পালঘরে একদল লোক চরম নৃশংসতার পরিচয় দিয়ে তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলল, যা নিয়ে আলোড়ন চলছে দেশে। লাঠি, রড দিয়ে পিটিয়ে, পাথরে থেঁতলে খুন করা হয়েছে তিনজনকে। ঘটনাটি ঘটেছিল রাতে। ঠিক কী ঘটেছিল? গত বৃহস্পতিবার দুজন সাধু সমেত তিনজন একটি মারুতি ইকো গাড়িতে মুম্বই থেকে সুরাত যাচ্ছিলেন তাঁদের গুরুজির শেষকৃত্যে সামিল হতে। কিন্তু গুজরাত সীমান্তে তাঁদের গাড়ি থামিয়ে বলা হয় ফিরে যেতে। কিন্তু তাঁরা সেকথা না শুনে পালঘরের কাছে একটি গ্রামের ভিতরের রাস্তা ধরে গন্তব্যের দিকে এগতে থাকেন। কিন্তু তাঁরা গন্তব্যে পৌঁছতেই চোর সন্দেহে গাড়ি ঘিরে ধরে মারমুখী জনতা। শুরু হয় গাড়ির ওপর হামলা। জনতার মধ্যে ছিল গ্রামবাসীরাও। পাথর ছুঁড়ে মারতে মারতে গাড়িটা উল্টে দেয় তারা। তখনই বন দপ্তরের এক কর্তা ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। তাদের গাড়িতে তুলে ওই তিনজনকে নিরাপদে সরানোর চেষ্টা করে। কিন্তু মারমুখী জনতা তখন নিয়ন্ত্রণের বাইরে। তারা পুলিশের গাড়িকেও হামলার টার্গেট করে। পুলিশ পিছু হটে। পুলিশকে কাবু করে ফেলে উন্মত্ত জনতা। তিনজনকে ওখানেই লাঠি, রড, পাথরের ঘায়ে মেরে ফেলে তারা। পুলিশ অবশ্য তাদের হাসপাতালে নিয়ে যেতে পারে। সেখানে মৃত ঘোষণা করা হয় চিকনে মহারাজ কালপভরুখসাগিরি (৭০), সুশীলগিরি মহারাজ (৩৫) ও তাদের গাড়িচালক নিলেশ তেলগাড়েকে (৩০)। পালঘর পুলিশ ৯জন নাবালক সমেত ১১০জনকে গণপিটুনিতে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে। ১০১ জনকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ৯ নাবালককে রাখা হয়েছে জুভেনাইল হোমে। নারকীয় হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সেরা শিরোনাম

Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget