এক্সপ্লোর

কেন আমাদের নেতারা চিনের নাম মুখে আনতে ভয় পান! মোদির লালকেল্লার ভাষণকে কটাক্ষ কংগ্রেসের

বিরোধী দলের তরফে সরকারের ‘আত্মনির্ভর’ হওয়ার স্লোগানের সমালোচনা করেও প্রশ্ন তোলা হয়েছে, কেন্দ্র ৩২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেচে, রেল, বিমানবন্দরগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়ে, এলআইসি ও ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ওপর আঘাত করে কী করে দেশের স্বাধীনতা অটুট রাখবে।

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের ভাষণে চিনের নাম সরাসরি না করায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করল কংগ্রেস। শনিবার সকালে লালকেল্লা থেকে দেওয়া জাতির প্রতি ভাষণে মোদি নাম না করে চিন, পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চেয়েছে, সীমান্তে মোতায়েন সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে। কিন্তু কেন তিনি চিনের নাম মুখে আনলেন না, সেটাই জানতে চেয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। দিল্লিতে দলের সদর দপ্তরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা সবাই আমাদের সশস্ত্র, আধাসামরিক, পুলিশ বাহিনীকে নিয়েচ গর্বিত। আমরা ১৩০ কোটি ভারতীয়, সব কংগ্রেস কর্মীও ওদের জন্য গর্বিত। যখনই আমাদের ওপর কোনও আক্রমণ হয়েছে, ওরা হামলাকারীদের যোগ্য জবাব দিয়েছে। কিন্তু কেন আমাদের শাসকরা চিনের নাম করতে ভয় পান, সেটাও ভাবা উচিত। চিন যখন আজ আমাদের ভূখণ্ড দখল করে রেখেছে, সরকারকে অবশ্যই বলতে বলব, চিনা বাহিনীকে হটিয়ে দেশের ভৌগলিক অখন্ডতা বজায় রাখতে তারা কী করতে চায়। বিরোধী দলের তরফে সরকারের ‘আত্মনির্ভর’ হওয়ার স্লোগানের সমালোচনা করেও প্রশ্ন তোলা হয়েছে, কেন্দ্র ৩২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেচে, রেল, বিমানবন্দরগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়ে, এলআইসি ও ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ওপর আঘাত করে কী করে দেশের স্বাধীনতা অটুট রাখবে। প্রধানমন্ত্রী এদিনের প্রায় দেড় ঘন্টার ভাষণে আত্মনির্ভর ভারত নির্মাণ অভিযানের ওপর বিরাট জোর দেন। সুরজেওয়ালা পাল্টা বলেন, আত্মনির্ভরতার ভিত গড়েছিলেন পন্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল, অন্য স্বাধীনতা সংগ্রামীরা। যারা আত্মনির্ভর হওয়ার কথা বলছে, তাদের প্রশ্ন করতে চাই, ৩২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করে, রেল, বিমানবন্দরে বেসরকারি হাতে তুলে দিয়ে, এলআইসি, এফসিআইকে আক্রমণ করে সরকার কী করে দেশের স্বাধীনতা সুরক্ষিত রাখবে। যারা সেই স্বাধীনতাকে আঘাত করছে, তাদের বিরুদ্ধে নির্ধারক যুদ্ধে নামার ডঙ্কা বাজানোর শপথ নেওয়া উচিত আজ সবার। এটাই আসল জাতীয়তাবাদ। আজ কংগ্রেস সদর দপ্তরে পতাকা তোলার অনুষ্ঠানে হাজির ছিলেন না সভানেত্রী সনিয়া গাঁধী। পতাকা তোলেন প্রবীণ নেতা এ কে অ্যান্টনি। ছিলেন রাহুল গাঁধীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget