এক্সপ্লোর

ছত্তিশগড়ে চারদিন জঙ্গলের রাস্তায় হেঁটে মাওবাদী ডেরা থেকে অপহৃত স্বামীকে ছাড়িয়ে আনলেন স্ত্রী

সুনিতা বলেছেন, ঠিক করলাম, শুধু বসে বসে ভেবে গেলে হবে না, ওঁকে উদ্ধারের জন্য নিজেকেই কিছু করতে হবে।

বিজাপুর: চারদিন জঙ্গলে হেঁটে মাওবাদীদের ডেরায় ঢুকে তাদের বুঝিয়ে রাজি করিয়ে অপহৃত স্বামীকে উদ্ধার করে আনলেন ছত্তিশগড়ের এক মহিলা। পুলিশে চাকরি করেন বলে স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা। মে-র প্রথম সপ্তাহে সুনিতা কাট্টামের স্বামী সন্তোষ কাট্টামকে গোরানা গ্রাম থেকে অপহরণ করে মাওবাদীরা। সুনিতা বলেছেন, ৪ মে বিকালে মুদিখানার জিনিসপত্র কিনতে বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি বিজাপুরের ভোপালাপটনম থানায় নিযুক্ত কনস্টেবল সন্তোষ। দুদিন বাদে সুনিতা খবর পান, তাঁকে মাওবাদীরা অপহরণ করেছে। তবে সন্তোষের এর আগে কয়েকবার কাউকে কিছু না বলে আচমকা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নজির থাকায় প্রথমে সুনিতার অপহরণের তত্ত্ব বিশ্বাস হয়নি। কিন্তু শেষ পর্যন্ত যখন নিশ্চিত হলেন, মাওবাদীরাই সন্তোষকে তুলে নিয়ে গিয়েছে, সুনিতা পুলিশকে খবর দেন, এলাকায় নিজের পরিচিত লোকজনেদের সঙ্গেও যোগাযোগ করেন যদি তারা কেউ কিছু জেনে থাকে, এই আশায়। সুনিতা বলেছেন, ঠিক করলাম, শুধু বসে বসে ভেবে গেলে হবে না, ওঁকে উদ্ধারের জন্য নিজেকেই কিছু করতে হবে। মাওবাদীরা কেমন, তা সুনিতার জানা ছিল কেননা তাঁর বাপের বাড়ি মাওবাদী সন্ত্রাসের কেন্দ্রভূমি পাশের সুকমা জেলার জাগরগুন্ডায়। ৬ মে ছোট দুই মেয়েকে বিজাপুর পুলিশ লাইনে বাড়িতে ঠাকুমার কাছে রেখে ১৪ বছরের মেয়ে, এক স্থানীয় সাংবাদিক ও কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে করে সুনিতা জঙ্গলে ঢোকেন। তিনি বলেছেন, কিছুটা রাস্তা মোটরসাইকেলে গিয়ে তারপর চারদিন ধরে দুর্গম জঙ্গল ভেদ করে চলতে চলতে অবশেষে মাওবাদীদের ডেরার হদিশ পাই। সেটা ছিল ১০ মে। পরদিন মাওবাদীরা সন্তোষের পরিণতি স্থির করতে গণ আদালত বসিয়েছিল। তখনই ৬ দিনে প্রথম স্বামীকে দেখতে পান সুনিতা। তিনি বলেছেন, গ্রামবাসীরা, আমি সবাই মিলে ওঁকে ছেড়ে দিতে মাওবাদীদের বোঝাই। তবে স্থানীয় সূত্রের খবর, সন্তোষকে ছেড়ে দেওয়ার আগে মাওবাদীরা হুঁশিয়ারি দেয়,এরপর পুলিশের চাকরি না ছাড়লে ফল ভাল হবে না। কী করে এরকম একটা বিপজ্জনক ঝুঁকিতে ভরা পথে পা বাড়ানোর সাহস পেলেন? সুনিতার উত্তর, একজন স্ত্রী তাঁর স্বামীকে রক্ষা করতে যতদূর যেতে হয়, যেতে পারেন। বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, সন্তোষের অপহরণের খবর আসার পর নানা সূত্রের মাধ্য়মে তাঁর হদিশ পাওয়ার চেষ্টা হচ্ছিল, তাঁর পরিবারও উদ্যোগ নিয়েছিল, তাই পাছে মাওবাদীরা সন্তোষের ক্ষতি করে, এই আশঙ্কায় পুলিশ অভিযানে নামেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget