এক্সপ্লোর

ভরদুপুরে সাদার্ন অ্যাভিনিউতে অ্যাপ ক্যাবে গলা কেটে মহিলা খুন !

ব্যস্ত সাদার্ন অ্যাভিনিউতে গাড়ির মধ্যেই গলা কেটে খুন করে। এরপর মৃতদেহ লোপাটের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় অভিযুক্ত।

কলকাতা: মুদিয়ালি থেকে অ্যাপ ক্যাবে তুলে নিয়ে গিয়ে ভরদুপুরে ব্যস্ত রাজপথে গাড়ির মধ্যে মহিলাকে গলা কেটে খুনের অভিযোগ। ভয়ঙ্কর  এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে। শুক্রবার দুপুরে মুদিয়ালি থেকে অ্যাপ ক্যাবে ওঠেন ওই মহিলা। গাড়ির পিছনের আসনেই বসেন তিনি। অভিযোগ, এরপর সাদার্ন অ্যাভিনিউতে গাড়ির মধ্যেই ওই মহিলাকে গলা কেটে খুন করে চালক । মৃতার নাম লক্ষ্মী দাস। বয়স ৪৫ বছর। বাড়ি চারু মার্কেট থানা এলাকায়। পুলিশ সূত্রে দাবি, গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন লক্ষ্মী। রাতে বাইপাসের ধারের খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মুদিয়ালির একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা গেছে, অভিযুক্ত শিবশঙ্কর দাস একই অঞ্চলের বাসিন্দা। দুজনে পূর্ব পরিচিত। শুক্রবার শিবশঙ্কর অ্যাপ ক্যাবে করে ওই মহিলাকে সাদার্ন অ্যাভিনিউ অঞ্চলে নিয়ে যায়। তদন্তে জানা গেছে, ওই মহিলার কাছ থেকে যুবক তিরিশ হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়া নিয়েই কথাকাটাকাটি শুরু হয়। ধৃত শিবশঙ্করের বয়ান অনুযায়ী, বচসার পর মাথা গরম করেই খুন করে সে। এরপর মৃতদেহ লোপাটের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় অভিযুক্ত। পরে সন্ধের দিকে বাইপাসের ধারের খালে মৃতদেহ ফেলে দিয়ে চলে যায় ভবানীপুরে। সেখানে রক্তমাখা গাড়িটি পার্ক করে বেপাত্তা হয় শিবশঙ্কর। নিখোঁজ লক্ষ্মীর খোঁজ করতে গিয়েই পুলিশ জানতে পারে, একই পাড়ায় থাকা শিবশঙ্করও বেপাত্তা। তখনই সন্দেহ হয় পুলিশের। শুরু হয় শিবশঙ্করের খোঁজ। তার মোবাইলটিও সুইচড অফ পাওয়া যায়। এরপর টালিগঞ্জ এলাকা থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যে গাড়ির মধ্যে খুন, ভবানীপুর থেকে সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। শিবশঙ্করের বিরুদ্ধে খুন ও দেহ লোপাটের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget