এক্সপ্লোর

মিশরের দুটি শহরের গির্জায় জোড়া বিস্ফোরণ আইএস-এর, নিহত ৪৫, আহত শতাধিক

কায়রো: মিশরের দুটি শহরের গির্জায় জোড়া বিস্ফোরণে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস।

খবরে প্রকাশ, প্রথম বিস্ফোরণ ঘটে রাজধানী কায়রো থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত মিশরের নীলনদের পার্শ্ববর্তী তান্তা শহরের মার গির্গিস কপটিক চার্চে, যা সেন্ট জর্জ নামেও পরিচিত। বিস্ফোরণে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৮ জন।

ঘর্বিয়া প্রদেশের স্বাস্থ দফতরের সহকারী সচিব জানান, আহতদের চিকিৎসা করার জন্য সামরিক হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি।

তিনি জানান, প্রায় ২৬টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাম সানডে উপলক্ষে বহু মানুষ প্রার্থনার জন্য ওই চার্চে জমায়েত হয়েছিলেন। সেই সময় কোনও ব্যক্তি প্রার্থনাস্থলে বিস্ফোরক রেখে দেয়। অপর সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি।

map-tanta-2

এক কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আলেকজান্দ্রিয়া শহরের মানশিয়া জেলার সেন্ট মার্ক চার্চে। এখানেও পাম সানডে উপলক্ষে সমবেত হয়েছিলেন মানুষজন।বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪৫ জন আহত হয়েছেন।

হামলার পরই নিজেদের নিউজ এজেন্সি আমাক-এর মাধ্যমে হামলার দায় স্বীকার করে নেয় আইএস। এছাড়া, তান্তা শহরে সিদি আব্দেল রহিম মসজিদে ২টি বোমা নিষ্ক্রিয় করে নিরাপত্তাবাহিনী।

জোড়া বিস্ফোরণের পর বৈঠকে বসে সেদেশের জাতীয় নিরাপত্তা পরিষদ। হামলার তীব্র নিন্দা করেছে মিশরের সুন্নি মুসলিমদের সর্বোচ্চ সংগঠন আল-আজহার।

এর আগেও, দেশের সংখ্যালঘু ক্রিশ্চানদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের নেতা তথা প্রেসিডেন্ট মহম্মদ মোরসিকে উৎখাত করে সেদেশের সেনাবাহিনী।

তার পর থেকেই দেশে দেশে একাধিক জঙ্গি হামলা ঘটিয়েছে ইসলামিক জঙ্গি সংগঠনগুলি। এখানে বলে রাখা প্রয়োজন, মিশরে কপ্টিক ক্রিশ্চানদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

চলতি মাসের শেষেই মিশর সফরে আসার কথা পোপ ফ্রান্সিসের। তার আগেই এদিনের জোড়া বিস্ফোরণ দেশের নিরাপত্তায় বড় প্রশ্নচিহ্ন তুলল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget