এক্সপ্লোর

সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে দায়বদ্ধ, মার্কিন ‘ধমকে’র পর সাফাই পাকিস্তানের

ইসলামাবাদ: সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকার কাছে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি রিপোর্টে বলা হয়েছে যে,  পাকিস্তান এমন এক দেশ যা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল। সেখানে জঙ্গিরা অবাধে লালিত-পালিত হয়। এখানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলাও চালায় জঙ্গিরা। মার্কিন রিপোর্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাই সারা বিশ্বে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আমেরিকার কাছে ধমক খাওয়ার পর এবার ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা শুরু করল ইসলামাবাদ। তাদের দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে পাকিস্তান সম্পূর্ণ দায়বদ্ধ। ইসলামাবাদের সাফাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা সাফল্য পেয়েছে। এ কথা আমেরিকা সহ অনেক দেশই স্বীকার করেছে। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া আত্মপক্ষ সমর্থনের সুরে বলেছেন, দেশের অনেক উপদ্রুত এলাকা থেকে সফলভাবে সন্ত্রাসবাদকে নির্মূল করা হয়েছে।আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল পাক সফরে এসে ওই এলাকাগুলিতেও গিয়েছে। উল্লেখ্য, দুদিন আগেই মার্কিন বিদেশ বিভাগের বার্ষিক 'কান্ট্রি রিপোর্ট অন টেররিজম'-এ সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কার্যত তুলোধুনো করেছে। রিপোর্টে বলা হয়েছে, আফগান তালিবান বা হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেনি পাকিস্তান। এতে আফগানিস্তানে মার্কিন স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধেও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। মুম্বই হামলার মূলপাণ্ডা হাফিজ সইদকে পাকিস্তানে প্রকাশ্যে জনসভা করতেও দেখা গিয়েছে। মার্কিন বিদেশ দফতরের এই রিপোর্টের প্রতিক্রিয়ায় জাকারিয়া বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সম্পূর্ণ দায়বদ্ধ পাকিস্তান এবং জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাকারিয়া ভারতের দিকেও তোপ দেগেছেন। তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, নিয়ন্ত্রণ রেখা ও কার্যকরী সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘণের ঘটনা পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক দলকে ভারত সাহায্য করেনি। এ বিষয়ে ভারতের সাফ বক্তব্য, সিমলা চুক্তি এবং নিয়ন্ত্রণ রেখা গঠনের পর রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক দলের ভূমিকা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Donald Trump on India: ‘একটি টাকাও খরচ করবে না ভারত’, ওভাল অফিসে বসে বলেছিলেন ট্রাম্প, কিন্তু কেন?
‘একটি টাকাও খরচ করবে না ভারত’, ওভাল অফিসে বসে বলেছিলেন ট্রাম্প, কিন্তু কেন?
Strait of Hormuz : বড় খবর, হরমুজ প্রণালী অতিক্রম করল তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ
বড় খবর, হরমুজ প্রণালী অতিক্রম করল তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ
Iran News: জনপ্রিয় গায়িকাকে ৭৪ বার চাবুকপেটা করার নিদান, অনলাইন কনসার্টে হিজাব না পরায়, ইরানের নিন্দায় সরব গোটা বিশ্ব
জনপ্রিয় গায়িকাকে ৭৪ বার চাবুকপেটা করার নিদান, অনলাইন কনসার্টে হিজাব না পরায়, ইরানের নিন্দায় সরব গোটা বিশ্ব

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget