এক্সপ্লোর

অর্থনৈতিক করিডরের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ

গিলগিট: বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। গিলগিট-বালতিস্তান প্রদেশে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। কারাকোরাম স্টুডেন্টস অর্গানাইজেশন, বালাওয়ারিস্তান ন্যাশনাল স্টুডেন্টস অর্গানাইজেশন, গিলগিট বালতিস্তান ইউনাইটেড মুভমেন্ট এবং বালাওয়ারিস্তান ন্যাশনাল ফ্রন্ট গিলগিট, হুঞ্জা, স্কার্দু ও ঘিজের অঞ্চলে বিক্ষোভ শুরু করেছে। ১৯৪৮-৪৯ থেকেই গিলগিট অঞ্চলটি বিতর্কিত। সেখানকার মানুষের অভিযোগ, পাকিস্তান সরকারের সাহায্যে চিনের সেনাবাহীন সেখানে অবৈধভাবে ঢুকে পড়েছে। এবার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে গিলগিট দখল করতে চাইছে চিন। পরিকল্পিতভাবে এই কাজ করছে তারা। গিলগিটের মানুষকে চিনের দাস করার চক্রান্ত চলছে। এই আগ্রাসন বন্ধ করার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলির সাহায্য চাইছেন গিলগিটের মানুষ। বেল্ট অ্যান্ড রোড সম্মেলন শুরু হওয়ার আগের দিন বেজিংয়ে চিনের প্রিমিয়ার লি কেকিয়াং ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপস্থিতিতে পরিকাঠামো ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। চিনের জিনজিয়াং প্রদেশের কাশগড় বন্দরের সঙ্গে পাকিস্তানের গোয়াদর বন্দরের সংযোগ করার কথা বলা হয়েছে এই চুক্তিতে। এছাড়া গিলগিট-বালতিস্তানে চিনের সেনাঘাঁটি তৈরি হচ্ছে বলেও খবর। গিলগিট-বালতিস্তান থিঙ্কারস ফোরামের প্রতিষ্ঠাতা ওয়াজাহাত খান বলেছেন, এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিতর্কিত। পাকিস্তান ও চিন গিলগিটের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। অর্থনৈতিক করিডর গড়ার জন্য মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক এবং মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু চিন ও পাকিস্তান প্রতিবাদে কান দিচ্ছে না। তাই অন্য দেশগুলির সাহায্য চাইছেন তাঁরা।

সেরা শিরোনাম

Sheikh Hasina : 'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
India-Bangladesh Relations: বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget