এক্সপ্লোর

বাহরিনে কৃষ্ণ মন্দির সংস্কার প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর, মোদীকে বিশেষ সম্মান রাজার

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে উপসাগরীয় দেশ বাহরিন সফরে নরেন্দ্র মোদী।

মানামা: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে উপসাগরীয় দেশ বাহরিন সফরে নরেন্দ্র মোদী। সেখানে তিনি সম্মানিত হলেন ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ সম্মানে। শনিবার নরেন্দ্র মোদীকে এই বিশেষ সম্মান প্রদান করলেন বাহরিনের ভূপতি হামাদ বিন ইসা বিন সলমন আল খলিফা। তার আগে আবু ধাবি-র রাজা শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান আরাব আমির শাহির সর্বোচ্চ অসমারিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’-এ সম্মানিত করেছেন নরেন্দ্র মোদীকে। ভারত ও সংযুক্ত আরব আমির শাহি, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা স্মরণীয় করে রাখার তাগিদেই মোদীকে এই বিশেষ সম্মানে সম্মানিত করেছেন রাজা জায়েদ আল নাহইয়ান। বাহরিনের ক্ষেত্রেও তাই।

বাহরিনের বিশেষ সম্মানে সম্মানিত হওয়ার পর মোদী বলেন, “রাজার বন্ধুত্বে আমি এবং আমার দেশ সম্মানিত। ১৩০ কোটি ভারতীয়র প্রতিনিধি হিসেবে আমি এই বিরল সম্মান গ্রহণ করছি। এই সম্মান ভারত ও বাহরিনের বন্ধুত্বপূর্ণ সম্মানের প্রতীক।” একই সঙ্গে ভারতের অর্থনৈতিক প্রগতিতে বাহরিনের সাহায্য কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বাহরিনের ভূপতিকে ভারত ভ্রমণের নিমন্ত্রণও দিয়েছেন।

নিজের বক্তব্য পেশ করার সময় বাহরিনের রাজাও মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনকি বাহরিনের উন্নতিতে প্রবাসী ভারতীয়দের অবদানের কথাও এদিন স্বীকার করে নেন তিনি। অন্যদিকে বন্ধুতার হাত আরও প্রশস্ত করে বাহরিনের মানামায় কৃষ্ণ মন্দির সংস্কারের জন্য ৪.২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। রবিবার বাহরিনের ২০০ বছর পুরনো শ্রীনাথ মন্দিরে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই একটি ফলক উন্মোচনের মাধ্যমে মন্দির সংস্কার প্রকল্পের শুভ সূচনা করেন তিনি।

প্রসঙ্গত, বাহরিনের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই প্রবাসী ভারতীয়। বেশিরভাগ মানুষই কেরলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget