এক্সপ্লোর

রাষ্ট্রদূতকে খুন করতে ইসলামাবাদে ঢুকেছে সন্ত্রাসবাদী! পাকিস্তানকে নিরাপত্তা বাড়াতে বলল চিন

ইসলামাবাদ: পাকিস্তানে নবনিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে খতম করতে নিষিদ্ধ ঘোষিত ইস্ট তুর্কিস্তান মুভমেন্ট (ইটিআইএম) সন্ত্রাসবাদী গোষ্ঠীর এক সদস্য গোপনে ইসলামাবাদে ঢুকেছে বলে সতর্কবার্তা দিল বেজিং। রাষ্ট্রদূতের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রককে অনুরোধ করে গত ১৯ অক্টোবর চিঠি দেওয়া হয়েছে চিনা দূতাবাস থেকে। বহু বিলিয়ন ডলার অর্থমূ্ল্যের চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মূল দায়িত্বপ্রাপ্ত পিং ইং ফি চিঠিতে রাষ্ট্রদূত ও সেদেশে কর্মরত অন্য চিনা নাগরিকের 'সুরক্ষা বাড়ানোর' আবেদন করেছেন পাক মন্ত্রককে। এতে ওই সন্ত্রাসবাদীর জঘন্য পরিকল্পনা তো ভেস্তে যাবেই, চক্রান্তে জড়িত অন্য সন্ত্রাসবাদীদের হাতে পেতেও সুবিধা হবে বলে চিঠিতে বলা হয়েছে। তিন বছর পাকিস্তানের চিনের রাষ্ট্রদূত পদে ছিলেন সুন ওয়েইডং। সম্প্রতি তিনি দেশে ফিরে গিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে আফগানিস্তানে চিনের রাষ্ট্রদূতের পদ সামলানো ইয়াও জিংকে। পিং চিঠিতে আবদুল ওয়ালি নামে ওই সন্ত্রাসবাদীর পাসপোর্টের বিস্তারিত তথ্য দিয়েছেন, তাকে যেন অবিলম্বে গ্রেফতার করে চিনা দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়, সেই আবেদনও করেছেন। প্রসঙ্গত, ইটিআইএম গোষ্ঠীটি পাকিস্তান সংলগ্ন চিনের মুসলিম অধ্যুষিত অশান্ত জিনজিয়াং থেকে অপারেশন চালায়। পাকিস্তানে চিনা কর্তাব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি বরাবরই একটি বড় ইস্যু। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)সহ পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চিনাদের নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। প্রসঙ্গত, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চলে যাওয়া সিপিইসি জিনজিয়াংকে পাকিস্তানের গ্বাদর সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করবে রেল, সড়কপথ ও পাইপলাইনের মাধ্যমে।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026:৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda
Durga Puja 2026 : লেকটাউন নেতাজি স্পোর্টিং ক্লাবের ভাবনা 'কলকাতার রানী মা' মা দুর্গা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget