এক্সপ্লোর

বাণিজ্য মেলায় প্রদর্শন, প্রথমবার সম্ভাব্য করোনা ভ্যাকসিন সামনে আনল চিন

বিশ্বজুড়ে অব্যাহত করোনাভাইরাসের দাপট। অতি সংক্রামক এই ভাইরাসকে কাবু করতে সারা বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন তৈরির চেষ্টা। এরইমধ্যে যে দেশে এই সংক্রামক ব্যাধির সূত্রপাত সেই চিনেই প্রথমবার প্রদর্শন হল করোনা ভ্যাকসিনের।

বেজিং: বিশ্বজুড়ে অব্যাহত করোনাভাইরাসের দাপট। অতি সংক্রামক এই ভাইরাসকে কাবু করতে সারা বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন তৈরির চেষ্টা। এরইমধ্যে যে দেশে এই সংক্রামক ব্যাধির সূত্রপাত সেই চিনেই প্রথমবার প্রদর্শন হল করোনা ভ্যাকসিনের। চিনের কোম্পানি সিনোভ্যাক বায়োটেক ও সিনোফার্মের তৈরি ছোট্ট তরল ভরা শিশিটিকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। বেজিংয়ে এক বাণিজ্যমেলায় ভ্যাকসিনের প্রদর্শনী হল। নির্মাতাদের আশা, চলতি বছরের শেষের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের পরীক্ষার পর এই ভ্যাকসিন ছাড়পত্র পাবে। সিনোভ্যাকের এক প্রতিনিধি সংবাদসংস্থাকে বলেছেন, কোম্পানি ইতিমধ্যে ভ্যাকসিন কারখানা তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছে, যেখানে বছরে ৩০ কোটি ডোজ তৈরি করা যাবে। গত ৭ সেপ্টেম্বর যে বুথগুলিতে এই ভ্যাকসিন রাখা ছিল, সেগুলিতে ভিড় উপচে পড়েছিল। অতিমারী মোকাবিলায় প্রাথমিক পদক্ষেপে গলদের অভিযোগে সারা বিশ্বজুড়েই সমালোচনার মুখে পড়েছে চিন। এখন অবশ্য চিন করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের সাফল্যকে তুলে ধরার চেষ্টার কোনও খামতি রাখছে না। সারা বিশ্বে যে ১০ টি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে, সেগুলির মধ্যে একটি চিনের এই ভ্যাকসিন। সিনোফার্ম জানিয়েছে, তাদের ল্যাবে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা এক থেকে চিন বছর টিকে থাকবে। তবে চূড়ান্ত ফলাফল পরীক্ষার পরই জানা যাবে। চিনের সরকারি সংবাদমাধ্যম গতমাসে একটি প্রতিবেদনে জানিয়েছিল, এই ভ্যাকসিনের দাম খুব বেশি হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget