এক্সপ্লোর

China Praises India : শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য করায় ভারতের প্রশংসা চিনের

Sri Lanka Crisis : ১৯৪৮ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভের পর সবথেকে চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা

বেজিং : শ্রীলঙ্কার (Sri Lanka) গভীর সঙ্কটে পাশে দাঁড়িয়েছে ভারত। আর্থিক দেউলিয়া অবস্থা থেকে এই দ্বীপরাষ্ট্র যাতে বেরিয়ে আসতে পারে তার জন্য আর্থিক সাহায্য পাঠিয়েছে। ভারতের এই পদক্ষেপের প্রশংসা করল চিন (China)। 

১৯৪৮ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভের পর সবথেকে চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা। আর এই আর্থিক সঙ্কটের জেরে সে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করেছেন।

আরও পড়ুন ; ইউরিয়ার পর ডিজেল, ফের শ্রীলঙ্কার পাশে ভারত

এই পরিস্থিতিতে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বেজিংয়ে এক সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, শ্রীলঙ্কায় বিশাল বিনিয়োগকারী চিন কি এই সঙ্কটজনক পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রকে সাহায্য করতে দ্বিধা করছে ? এর উত্তরে মুখপাত্র বলেন, আমরা দেখেছি ভারত সরকার এই পরিপ্রেক্ষিতে দারুণ চেষ্টা করেছে। আমরা তার স্বীকৃতি দিই। আমরাও ভারতের এবং আন্তর্জাতিক গোষ্ঠীর অন্য দেশগুলির সঙ্গে একযোগে শ্রীলঙ্কাকে সাহায্য কাজ করতে চাই। সমস্যায় থাকা অন্য দেশগুলিকেও তাদের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে চাই।

শ্রীলঙ্কা আর্থিকভাবে কার্যত দেউলিয়া ঘোষণা করেছে নিজেদের। চিনের মোট $৫১ বিলিয়ন সহ সমস্ত বিদেশি ঋণে খেলাপি হয়েছে। এই অবস্থায় লাইন ক্রেডিট এবং অন্য মাধ্যমে শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাঠিয়েছে ভারত।

শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের কারণ-

প্রবল অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। কোভিডের (Covid) সময় থেকেই শুরু হয়েছে সমস্যা। দ্বীপরাষ্ট্রটির আয়ের একটি বড় অংশ আসে পর্যটন থেকে। কিন্তু, কোভিডের কারণে শূন্যে নেমেছিল পর্যটন (Tourism) থেকে আয়। তারপরেই সেদেশে চাষ নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ১০০ শতাংশ জৈব চাষের কাজ শুরু হয়। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই এমন কাজ শুরু হওয়ায় মুখ থুবড়ে পড়ে গোটা বিষয়টি। শ্রীলঙ্কায় চরমে পৌঁছয় খাদ্য সঙ্কট। এই সময়েই শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভান্ডারও তলানিতে চলে যায়। সব মিলিয়ে চরম অর্থনৈতিক সঙ্কটে পড়ে শ্রীলঙ্কা। এই কারণেই দেশ জুড়ে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। যার ফলে কীভাবে রাজনৈতিক সঙ্কট সামলে শ্রীলঙ্কার অর্থনৈতিক স্বাস্থ্য ফেরানো যাবে তা নিয়ে প্রবল চিন্তায় দ্বীপরাষ্ট্রের সরকার। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দ্রা রাজাপক্ষের পদত্যাগের পর থেকে রাজনৈতিক ডামাডোল (Political Turmoil) শুরু হয়েছে শ্রীলঙ্কায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget