এক্সপ্লোর

মাসুদ আজহার: সন্ত্রাস মোকাবিলার নামে রাজনৈতিক ফায়দা বরদাস্ত নয়, ভারতকে বিঁধে সাফাই চিনের

বেজিং:  ব্রিকস সম্মলনে অংশ নিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। তার আগে চিন জানাল যে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের অন্তর্ভূক্তি নিয়ে তারা আলোচনায় রাজি। কিন্তু  পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের পাণ্ডা আজহার মাসুদ ওপর রাষ্ট্রপুঞ্জে ভারতের  নিষেধাজ্ঞা জারির প্রস্তাবের বিরোধিতায় অনড় চিন। এ ব্যাপারে চিনের সাফাই, সন্ত্রাস মোকাবিলার নামে  ‘রাজনৈতিক ফায়দা তোলা’র চেষ্টার বিরোধিতা করবে তারা। জি-র ভারত সফরের আগে চিনের উপ বিদেশমন্ত্রী লি বাওডোং সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৮ সদস্য বিশিষ্ট এনএসজি-তে নতুন সদস্য নেওয়ার ব্যাপারে ফের ঐক্যমত গড়ে তোলার কথা বলেছেন। ব্রিকস সম্মেলনের অবকাশে জি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এনএসজি নিয়ে কোনও রফাসুত্র পাওয়া যেতে পারে কিনা, এই প্রশ্নের উত্তরে লি বলেছেন, এনএসজিতে কোনও নতুন সদস্যকে নেওয়ার জন্য সদস্য দেশগুলিকে সহমত হতে হবে। এটাই এনএসজি-র আইন। এ ব্যাপারে চিন একা সিদ্ধান্ত নিতে পারে না। ভারত ও চিনের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে এবং ঐক্যমত গড়ে তোলার ব্যাপারে চিন ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। একইসঙ্গে লি বলেছেন, এনএসজি-র অন্য সদস্য দেশগুলির সঙ্গেও বসতে হবে ভারতকে। উল্লেখ্য, আগামী ১৫-১৬ অক্টোবর গোয়ায় ভারত-ব্রাজিল-চিন-দক্ষিণ আফ্রিকা-রাশিয়াকে নিয়ে গঠিত সংগঠন ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দেবেন চিনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, এনএসজি-তে সদস্যপদ না পাওয়ায় ভারত চিনের দিকে আঙুল তুলেছে। যদিও এরপর এ বিষয়ে মতপার্থক্য মেটাতে সম্প্রতি আলোচনায় বসেছে ভারত ও চিন। ভারতের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গেও এ সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছে চিন। উল্লেখ্য, পাকিস্তানও এনএসজি সদস্যপদের আর্জি জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জইশের প্রধান পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার চক্রী মাসুদ আজহারকে নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করেছে ভারত। কিন্তু চিনের আপত্তিতে দুবার সেই প্রস্তাব আটকে গিয়েছে। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের একমাত্র দেশ হিসেবে মাসুদের ওপর নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছে চিন। এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চিনের টেকনিক্যাল হোল্ড-এর সাফাই দিতে গিয়ে উপ বিদেশমন্ত্রী বলেছেন, চিন সব ধরনের সন্ত্রাসবাদেরই বিরোধী। সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে কোনও দুমুখো নীতি থাকতে পারে না। একইসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে কেউ তার নিজস্ব রাজনৈতিক ফায়দাও তুলতে পারে না। চিনের এই বক্তব্যে কার্যত ভারতের দিকেই আঙুল তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget