এক্সপ্লোর

তাওয়াং চিনের, মেনে নিতে বলল বেজিং, পত্রপাঠ খারিজ নয়াদিল্লির

বেজিং: ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে নতুন পন্থা বাতলাল চিন।

বেজিংয়ের দাবি, অরুণাচল প্রদেশের তাওয়াংকে যদি চিনের অংশ হিসেবে মেনে নেয় ভারত, তাহলে সীমান্ত সমস্যার সমাধান সম্ভব। বেজিংয়ের এই দাবিকে অবশ্য পত্রপাঠ খারিজ করেছে নয়াদিল্লি।

২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত চিনের সীমান্ত সংক্রান্ত মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত দাই বিঙ্গুয়ো সম্প্রতি চিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূর্ব সীমান্তে (অরুণাচল) চিনের উদ্বেগের জায়গা নিয়ে ভারত ‘সমঝোতায়’ এলে, ভারতের উদ্বেগ সমাধানে চিনও এগিয়ে যাবে।

বিঙ্গুয়োর দাবি, তাওয়াং সহ ভারত-চিন সীমান্তের পূর্ব সেক্টরে বিতর্কিত অঞ্চল চিনের তিব্বতের সঙ্গে সাংস্কৃতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক এক্তিয়ারের দিক দিয়ে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তিনি যোগ করেন, তদানিন্তন ব্রিটিশ সরকারের টেনে দেওয়া ম্যাকমোহন লাইন-এ তাওয়াংয়ের ওপর চিনের দাবিকেই স্বীকার করেছে।

যদিও, তিনি এটা পরিষ্কার করেননি, বদলে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দৈর্ঘ্যের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের(এলএসি) ঠিক কোন জায়গায় চিন ভারতকে ছাড় দেবে। বিঙ্গুয়োর এই সাক্ষাতকার জানুয়ারি মাসে একটি পত্রিকায় প্রকাশিত হয়।

এদিকে, চিনের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ভারত। নয়াদিল্লির সাফ জবাব, বিঙ্গুয়োর প্রস্তাব বাস্তবসম্মত নয়। তাই ভারতের পক্ষে তা বিবেচনা করার প্রশ্নই ওঠে না। কেন্দ্রীয় আধিকারিকদের মতে, এটা অবিশ্বাস্য যে তাওয়াং চিনের অংশ। কারণ, ১৯৫০ সাল থেকে তাওয়ায়ের প্রতিনিধি সংসদে আসছেন। ওই আধিকারিক যোগ করেন, ঐতিহাসিক দিক দিয়েও ওই বিতর্কিত অংশের অধিকাংশটাই ভারতের দখলে। ভারতের জবাব, আর সীমান্তরেখা যখন ভারত বা চিন কেউ-ই টানেনি, তখন ঔপনিবেশের ভূত ঘাড়ে চাপিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করার কোনও চেষ্টাই করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget