এক্সপ্লোর

Covid19 in East Asia: কোভিডের মতো মহামারী হানা দিয়েছিল ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়ায়, দাবি গবেষণায়

গবেষণায় জানার চেষ্টা করা হয়, কী করে ওই মহামারী কাটিয়ে উঠেছিল সেইসময়ের সভ্যতা

নিউইয়র্ক: এই প্রথম নয়। হাজার হাজার বছর আগেও এই পৃথিবীর বুকে মারণ আকার ধারণ করেছিল করোনার মতো ভাইরাস । এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক গবেষণায়। 

মানব জিনোম সম্পর্কিত একটি গবেষণায় উঠে এসেছে, প্রায় ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়ায় অতিমারীর আকার ধারণ করেছিল মারণ ভাইরাস। সেই সময়ও, সার্বিক চরিত্র ও বৈশিষ্ট্য অনেকটাই এখনকার নব্য করোনাভাইরাসের মতোই ছিল।

গবেষণায় দাবি করা হয়েছে, পূর্ব এশিয়ার মানুষের জিনোমে আজও ওই মহামারীর চিহ্ন রয়ে গিয়েছে। আজ যেখানে চিন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান রয়েছে, মূলত সেই অঞ্চলে এই মহামারীর প্রকোপ ছিল।

যৌথ উদ্যোগে এই গবেষণা করেছে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া স্যান ফ্রান্সিসকো এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা। 

গবেষকরা জানান, হাজার-হাজার বছর আগের বিবর্তনের তথ্য মানব জিনোমের মধ্যে সংগ্রহিত থাকে। যেমন, গাছের গুড়ির চক্রগুলির গবেষণায় উঠে আসে সেই গাছের তথ্য, ঠিক তেমনই মানব কোষের জিনোমের থেকে বিবর্তনের ইতিহাস জানা সম্ভব। 

গত ২০ বছরে করোনাভাইরাসের ফলে, তিনটি বড় অতিমারী ঘটেছে। একটি সার্স-সিওভি যা ২০০২ সালে চিনে উৎপত্তি ঘটেছিল। ৮০০ জনের বেশি মারা গিয়েছিলেন। দ্বিতীয় মার্স-সিওভি যার ফলে মধ্যপ্রাচ্যে ৮৫০-র বেশি মানুষ মারা যান এবং তৃতীয় হল সার্স-সিওভি ২ বা কোভিড-১৯ যার জেরে বিশ্ব প্রায় ৪০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে। 

মানব জিনে একটি বিশেষ ধরনের প্রোটিনকে চিহ্নিত করেন গবেষকরা। নাম ভাইরাস-ইন্টার‌্যাক্টিভ প্রোটিন (ভিআইপি)। শরীরে কোনও ভাইরাস প্রবেশ করলেই, এই প্রোটিনটি সবার আগে যোগাযোগ স্থাপন করে। গবেষকরা দেখেন, পূর্ব এশিয়ার ৫ জনগোষ্ঠীর মানুষের মধ্যে এই প্রোটিনের সিগন্যাল সর্বাধিক। তাঁদের দাবি, ২০ হাজার বছর আগে, এই অঞ্চলের বাসিন্দারা প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 

এই গবেষণা সম্পর্কিত তথ্য কারেন্ট বায়োলজি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, গবেষকরা বিশ্বব্যাপী প্রায় আড়াই হাজার মানুষের জিনোমের পরীক্ষা করেন। সেখান থেকে জানার চেষ্টা করা হয়, কী করে ওই মহামারী কাটিয়ে উঠেছিল সেসময়ের সভ্যতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget