এক্সপ্লোর

LIVE: ঢাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শেষ, আশঙ্কা, গা ঢাকা দিয়েছে ২-৩ জন জঙ্গি, চলছে তল্লাশি অভিযান

ঢাকা: অভিজাত গুলশন এলাকায় সেনা- জঙ্গি গুলির লড়াই শেষ। আক্রান্ত রেস্তোঁরা হলি আর্টিজান বেকারির সামনে এসে দাঁড়াচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্স, ১০০-র ওপর কমান্ডো মোতায়েন করা হয়েছে। রেস্তোঁরার ভেতরে তল্লাশি শেষ হয়েছে বলে জানা গেছে, এখন দেখা হচ্ছে, আশপাশে কোথাও বেপাত্তা জঙ্গিরা গা ঢাকা দিয়েছে কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে জানিয়েছেন, ১৩জন পণবন্দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী, তবে বাঁচানো যায়নি কয়েকজনকে, খতম ৬ জঙ্গি। এক জঙ্গিকে জীবন্ত ধরেছে সেনা, ২জন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা সংস্থাগুলি প্রশংসাযোগ্য কাজ করেছে বলে হাসিনা মন্তব্য করেছেন, যদিও সেনা- জঙ্গি লড়াইয়ের ছবি পুঙ্খানুপুঙ্খ প্রচার করার জন্য স্থানীয় সংবাদসংস্থাগুলির সমালোচনা করেছেন তিনি। shekh-haseena-1-300x164 জাপান সরকার জানিয়েছে, রেস্তোঁরায় জঙ্গি হামলায় এক জাপানি নাগরিক আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর চোট বিপজ্জনক কিছু নয়। ঘটনার সময় ওই রেস্তোঁরায় আরও কয়েকজন জাপানি নাগরিক ছিলেন, তাঁরা কেমন আছেন এখনও জানা যায়নি। ঘটনার দায়স্বীকার করে নিহত বিদেশি পণবন্দিদের ছবি প্রকাশ করে আইএস, সূত্রের খবর, মৃত্যু হয়েছে ২ ইতালীয় কূটনীতিকেরও। যদিও স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির দাবি, এর পিছনে দুই স্থানীয় জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলাম ও জামাত উল মুজাহিদিনের হাত রয়েছে। আনসার আল কায়দার প্রতি আনুগত্য দেখায়, জামাতের দাবি, তারা আইএসের প্রতিনিধিত্ব করে। জানা গেছে, হামলার সময় জঙ্গিরা আল্লা হু আকবর বলে চিৎকার করছিল। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় ছিলেন বলে খবর। তাঁরা কেমন অবস্থায় আছেন জানা যায়নি। Dhaka3-300x200 হামলার কিছুক্ষণের মধ্যেই রেস্তোঁরা ঘিরে ফেলে বাংলাদেশ পুলিশের বিশেষ দল আরএবি। আসে সেনাও। রাতেই জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় যৌথবাহিনী। জবাবে জঙ্গিরা ভেতর থেকে চিৎকার করে আত্মসমর্পণের তিনটি শর্ত দেয়। সেগুলি হল- ১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে। ২. তাদের অর্থাৎ রেস্তোঁরায় হামলা চালানো জঙ্গিদের নিরাপদে বার হয়ে যেতে দিতে হবে। ৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান। এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে। এরপরই বন্দুকবাজদের সঙ্গে শুরু হয় বাহিনীর গুলির লড়াই। রেস্তোঁরা চত্বরে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়। গুলশন এলাকাটি রাজধানী ঢাকার অত্যন্ত অভিজাত এলাকা। একদিকে যেমন বিভিন্ন শপিং মল, মার্কেট কমপ্লেক্স, নামী সংস্থার দফতর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় রয়েছে, তেমনিই বাংলাদেশের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের বসবাস এখানে। রয়েছে ৩৪টি দেশের দূতাবাস ও বিদেশি নাগরিকদের ক্লাব। ঘটনাস্থল থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই গুলশন ১ নম্বর সেক্টরে রয়েছে ভারতীয় হাই কমিশন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় দূতাবাসের সব কর্মীই সুরক্ষিত রয়েছেন। বাংলাদেশ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা, স্কুলকলেজ, অফিস কাছারি বন্ধ রাখা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget