এক্সপ্লোর

‘আব কি বার, ট্রাম্প সরকার’: ডোনাল্ড ট্রাম্পের প্রচারে ব্যবহার হচ্ছে বিজেপির পাঞ্চলাইন

ওয়াশিংটন: ‘আব কি বার, ট্রাম্প সরকার’। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের এটাই ক্যাচলাইন। ২০১৪-র ‘আব কি বার, মোদী সরকার’-এর কথা মনে পড়ে গেলে কিচ্ছু করার নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উইনিং স্লোগান থেকে স্রেফ ধার করে এই স্লোগান তৈরি করেছে ট্রাম্পের বিজ্ঞাপনী সংস্থা। হোয়াইট হাউসের লড়াইয়ে হিলারি ক্লিনটনকে মাত করতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর বিরাট ভরসা রেখেছেন ট্রাম্প। মঙ্গলবারই হিন্দু মন্দিরে দীপাবলী উদযাপনে পাঠিয়েছেন পুত্রবধূ লরাকে। আর এবার ভারতীয়দের মন জয়ে ২০১৪-য় ভারত ছেয়ে যাওয়া মোদীর উইনিং স্লোগানের ওপর নির্ভর করছেন তিনি। ভারতীয় হিন্দুদের মধ্যে ট্রাম্পের জন্য সমর্থন জোগাড়ে নেমেছেন শিকাগোর ব্যবসায়ী ও ঘোষিত নরেন্দ্র মোদী ভক্ত শলভ কুমার। ট্রাম্পের প্রচারে বিরাট অঙ্কের অর্থ ঢেলেছেন তিনি। বৃহস্পতিবার প্রচারিত হয়েছে ট্রাম্পের এই ভিডিও বিজ্ঞাপন। এতে রয়েছে তাঁর নিউ জার্সির বক্তৃতার অংশবিশেষ, সঙ্গে দীপাবলীর প্রদীপ জ্বালানোর ছবি। ভার্জিনিয়ার মন্দিরে দীপাবলীর উৎসবে আদতে যাওয়ার কথা ছিল ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার। কিন্তু যান তাঁর পুত্রবধূ লরা। খালি পায়ে মন্দিরের গর্ভগৃহে ঢোকেন, হিন্দু ধর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আমেরিকার উন্নয়নে ভারতীয়-মার্কিনদের অবদানের কথা তুলে ধরে অভিযোগ করেন, অভিবাসী আইনের সুযোগ নিয়ে বেআইনিভাবে যারা আমেরিকায় ঢুকে জাঁকিয়ে বসেছে, মার্কিন সিস্টেম সাহায্য করছে তাদেরই। মেক্সিকো ও লাতিন আমেরিকা থেকে আমেরিকায় বসবাস করতে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেকদিন ধরেই আক্রমণ শানাচ্ছে ট্রাম্প শিবির। পাশাপাশি আইনসম্মতভাবে এ দেশে ঢুকে নাগরিকত্বের জন্য দীর্ঘদিন অপেক্ষা করা ভারতীয় সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করছে তারা।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget