এক্সপ্লোর

সংখ্যালঘুদের অবজ্ঞা করবেন না, পাক দৈনিকের নিবন্ধে দাবি

ইসলামাবাদ: সংখ্যালঘু হিন্দুদের নিশানা করে ‘চরম আপত্তিকর, নিন্দনীয় শব্দ’ ব্যবহারের অভিযোগ পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে। ‘দি নেশন’ সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে তীব্র ক্ষোভ জানিয়ে এক ভাষ্যকার অভিযোগ করেছেন, সংশিষ্ট চ্যানেলের এক অনুষ্ঠানে হিন্দুদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ, উপহাস করে অশালীন শব্দ প্রয়োগ করেন এক পারফর্মার। দর্শকাসনে হাসির রোল ওঠে। তিনি বলেছেন, পাকিস্তানে ৩০ লক্ষ হিন্দু থাকেন। কী করে তাঁদের প্রতি এমন মন্তব্য সম্প্রচারিত হতে দেওয়া হল, সেটা দেখেই হতবাক হয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয়, পাঠ্যবই থেকে টক শো, আমজনতা-সর্বস্তরে হিন্দুদের অবজ্ঞা করার সংস্কৃতি চলছে। কিছু লোক ‘মজা করার’ নামে এই সংস্কৃতি পুষে রাখে। মার্কিন প্রেসি়ডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে নামা ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ, ঘৃণা উগরে দিয়েছেন সম্প্রতি। ওই ভাষ্যকারের বক্তব্য, ট্রাম্পের মন্তব্যে নিন্দার ঝড় বয়ে গেল। কিন্তু বহু, বহু মাইল দূরে আমেরিকায় এক মুসলিম-বিদ্বেষীর মন্তব্যকে ধিক্কার দেওয়ার আগে একটু আত্মসমালোচনা করুন, ভাবুন, মুসলিমদের আগমনের আগে কয়েক হাজার বছর ধরে এই মাটিতেই বসবাস করা আমাদেরই সহ নাগরিকদের প্রতি আমরা কী আচরণ করছি। তিনি এও বলেন, অনেকেই হয়ত জানেন না, আমাদের যে ভূখণ্ডের একটি অংশে, যা  পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের অংশ, সেখানেই জন্ম হয়েছিল হিন্দুধর্মের।  সেই ধর্মের মানুষজনকে সে দেশেই প্রকাশ্যে অপমান করা চরম লজ্জার ব্যাপার।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget