এক্সপ্লোর

Japan Earthquake: জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭

The epicentre of the earthquake was 306 km northeast (NE) of Tokyo, Japan. | শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান।

টোকিও: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শনিবার রাতে জাপানের তোহোকু প্রদেশের মিয়াগি ও ফুকুশিমা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। জাপানের রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়। তবে টোকিওতে কম্পনের মাত্রা ছিল ৪।

এই ভূমিকম্পের উৎসস্থল ছিল টোকিও থেকে উত্তর-পূর্ব দিকে ৩০৬ কিলোমিটার দূরে এতোরোফু দ্বীপের পূর্বদিকে একটি অংশ। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭.৩৭ মিনিটে সমুদ্রের তলদেশের ৬০ কিলোমিটার গভীরে কম্পন হয়। প্রাথমিকভাবে মিয়াগি ও ফুকুশিমা উপসাগরীয় অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এতোরোফু দ্বীপ একটি বিতর্কিত অঞ্চল। জাপান ও রাশিয়ার মধ্যে এই দ্বীপের অধিকার নিয়ে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। বর্তমানে এই দ্বীপটি রাশিয়ার অধিকারে রয়েছে। সেখানেই এবার ভূমিকম্প হল।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে টিভি জানিয়েছে, ভূমিকম্পের ফলে ফুকুশিমা দাই-ইচি পরমাণু কেন্দ্রের কোনওরকম ক্ষতি হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অবশ্য কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনের ফলে কেউ আহত হননি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ভূমিকম্পের ফলে ৮,৬০,০০০টি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। ভূমিকম্পের ফলে উত্তর-পূর্ব জাপানে কয়েকটি ট্রেন থেমে যায়।

ভূমিকম্পের খবর পাওয়ার পরেই নিজের দফতরে পৌঁছে যান জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তাঁর দফতরে ‘ক্রাইসিস সেন্টার’ তৈরি করা হয়েছে।

২০১১ সালের মার্চে ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল দাই-ইচি পরমাণু কেন্দ্র। এই পরমাণু কেন্দ্রের মধ্যে সমুদ্রের জল ঢুকে যায়। পরমাণু কেন্দ্রের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। সেই কারণে এবার একই অঞ্চলে ভূমিকম্প হওয়ায় অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget