এক্সপ্লোর

ভারতে বিনিয়োগ করুন, জিএসটি সব হিসেব বদলে দেবে, মার্কিন সিইওদের আহ্বান প্রধানমন্ত্রীর

ওয়াশিংটন: ভারত অত্যন্ত বাণিজ্যমুখী দেশ। বিশেষত জিএসটি চালু হওয়ার পর বাণিজ্যের পরিবেশ আরও উপযুক্ত হবে। অতএব নিঃসঙ্কোচে বিনিয়োগ করুন। ওয়াশিংটনে সেরা মার্কিন কর্পোরেট সংস্থাগুলির সিইওগুলির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেছেন। আলোচনা চলে প্রায় ৯০ মিনিট। বৈঠকে ছিলেন গুগলের সুন্দর পিচাই, অ্যাপলের টিম কুক, সিসকোর জন চেম্বার্স, আমাজনের জেফ বেজোস প্রমুখ ২০টি সেরা কর্পোরেট সংস্থার কর্তাব্যক্তিরা। এরপর অনাবাসী ভারতীয়দের সঙ্গে একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমেরিকায় উপযুক্ত পরিবেশ পেয়েছিলেন বলে অনাবাসীরা এত উন্নতি করেছেন এখানে। এবার একইভাবে বদলে যাবে ভারতও, কারণ ১২৫ কোটি ভারতীয়কে উপযুক্ত পরিবেশ দেওয়া হচ্ছে। মার্কিন সিইওদের সঙ্গে গোল টেবিল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গত তিন বছরে তাঁর সরকারের বাণিজ্যমুখী নীতির ফলশ্রুতি হিসেবে সবথেকে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ভারতে। তাঁর সময়ে ৭,০০০-এর বেশি সংস্কার করা হয়েছে, যার মূল উদ্দেশ্য, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা ও মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স। তাঁর কথায়, গোটা বিশ্ব এখন ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে, বিশেষত নির্মাণ, ব্যবসা বাণিজ্য ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। এ দেশে তরুণ প্রজন্ম ও শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নয়নে আমেরিকা ও মার্কিন সংস্থাগুলি বড় ভূমিকা রাখতে পারে। তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমেরিকা যদি শক্তিশালী হয়, তাতে স্বাভাবিকভাবেই উপকৃত হবে ভারত। তাঁর আলোচনায় বড় জায়গা নিয়ে ছিল জিএসটি। সেটি চালু করা অত্যন্ত কঠিন কাজ, মার্কিন বিজনেস স্কুলগুলিতে এ ব্যাপারে পড়ানো যেতে পারে। এর মানে ভারত বড় সিদ্ধান্ত নিয়ে দ্রুত তা কার্যে পরিণত করতে পারে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। মার্কিন সিইওরা নোটবাতিল, অর্থনীতির ডিজিটাইজেশন ও জিএসটিকে স্বাগত জানিয়েছেন বলে জানা গিয়েছে। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়ার মত প্রকল্পগুলিকেও সমর্থন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget