এক্সপ্লোর

এইচ ১ বি ভিসা ধারকদের বেতন দ্বিগুণের প্রস্তাবের বিল পেশ কংগ্রেসে, ভিসায় রাশ টানতে পদক্ষেপ ট্রাম্প সরকারের

ওয়াশিংটন: মার্কিন মুলুকে কর্মক্ষেত্রে ভিসায় রাশ। ‘এইচ ১ বি’ ভিসা ধারকদের বেতন দ্বিগুণের প্রস্তাব। সেনেটে বিল পেশ। আশঙ্কায় ভারতীয় আইটি সংস্থাগুলির শেয়ারে ধাক্কা। নির্বাচনের আগে কখনও ডোনাল্ড ট্রাম্পের মুখে ছিল ভারতের কথা তো কখনও আবার নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা। অথচ, ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন, তাতেই ভারতের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ! কর্মসূত্রে মার্কিন মুলুকে থাকা, কয়েক হাজার ভারতীয়র কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে! মঙ্গলবারই, মার্কিন সংসদের ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভসে’ ‘এইচ ১ বি’ ভিসা নিয়ে নতুন বিল পেশ করেছে ট্রাম্প প্রশাসন। ‘ হাই স্কিলড ইন্টেগ্রিটি অ্যান্ড ফেয়ারনেস অ্যাক্ট’-এর মূল বক্তব্যই হল, ‘এইচ ১ বি’ ভিসা নিয়ে যাঁরা ভিনদেশ থেকে আমেরিকায় কাজ করতে আসবেন, তাঁদের বার্ষিক বেতন দ্বিগুণ করে দিতে হবে। ন্যূনতম বেতন হবে, ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আগে যা ছিল ৬০ হাজার মার্কিন ডলার। এই প্রস্তাব দেখে, আপাতদৃষ্টিতে মনে হতেই পারে, বেতন বাড়লে তো সেখানে কর্মরত ভারতীয়দেরই লাভ! কিন্তু তেমনটা মোটেও নয়! বেতন দ্বিগুণের মধ্যেই লুকিয়ে কর্মচ্যুত হওয়ার আশঙ্কা! কারণ তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানের মতো ক্ষেত্রে, ‘সস্তায় মেধা’ আমদানির জন্য আমেরিকা বরাবরই ভারতের ওপর নির্ভরশীল। কারণ, আমেরিকার কোনও নাগরিককে কর্মী হিসাবে নিয়োগ করলে, তাঁকে অনেক বেশি টাকা বেতন দিতে হবে। অথচ ভারতের মতো দেশ থেকে কম খরচে, ভাল মেধা পাওয়া যায়। যাতে মার্কিন সংস্থাগুলির লাভ হয়, আবার ভারতীয়রাও চাকরি পায়। কিন্তু, ডোনাল্ড ট্রাম্প চাইছেন, তাঁর দেশের নাগরিকদেরই যেন বেশি করে নিয়োগ করে মার্কিন সংস্থাগুলি। তাই ঘুরপথে ভিনদেশ থেকে আসা কর্মীদের বেতন বাড়ানোর প্রস্তাব রাখলেন তিনি। কারণ, বেশি বেতন দিতে হলে বহু মার্কিন সংস্থাই আর ভারতের মতো দেশ থেকে কর্মী নিতে চাইবে না, বাধ্য হয়ে নিজের দেশের লোককেই কর্মী নিয়োগ করবে। এতে ভারতের মতো দেশের অংসখ্য মেধাবি ছেলে-মেয়ের ক্ষতি হবে, আর ট্রাম্পের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়ে যাবে। ট্রাম্প-সরকারের ভিসা-বিল পেশের খবরে টালমাটাল বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্যপ্রযুক্তি সূচক। একধাক্কায় সূচক নেমে গিয়েছে, ৪ শতাংশ নিচে! তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের শেয়ার পড়েছে ৫.৬%। আরেক তথ্য প্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রার শেয়ারের দামও ৯.৭% কমে গিয়েছে। এইচসিএলের শেয়ার পড়েছে ৬.৩%। ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের শেয়ার পড়েছে ৪.৬% হারে। আরেক তথ্য প্রযুক্তি জায়েন্ট উইপ্রোর শেয়ারের দাম পড়েছে ৪.২৩% হারে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, বুধবারই নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। সেই কথোপথনকে ‘উষ্ণ’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। এর ক’দিনের মধ্যেই ট্রাম্প যে বিল পেশ করলেন, তার ‘উষ্ণতা’ এতটাই, যে বিল আইনে পরিণত হলে কপাল পুড়তে পারে মার্কিন মুলুকে কর্মরত বহু মেধাবী ভারতীয়র। স্বপ্নভঙ্গ হতে পারে, সিলিকন ভ্যালিতে কাজের স্বপ্ন দেখা বহু উচ্চাকাঙ্খী প্রতিভাবান ভারতীয় তরুণ-তরুণীর।

সেরা শিরোনাম

West Papua National Liberation Army: আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
Beijing Plane Crash: বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget