এক্সপ্লোর

Haribhanga Mango: মুখ্যমন্ত্রী আপ্লুত, স্বাদে-গন্ধে কেমন সে হাড়িভাঙা আম?

Haribhanga mango of Rangpur, Bangladesh: বাংলাদেশে বিখ্যাত হাড়িভাঙা আম।

কলকাতা: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার জন্য উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশে বিখ্যাত হলেও, এপার বাংলায় হাড়িভাঙা আমের সেরকম জনপ্রিয়তা নেই। কী বিশেষত্ব এই আমের, সেটাও পশ্চিমবঙ্গবাসী খুব একটা জানেন না। দেখে নেওয়া যাক, কেন এত বিখ্যাত এই হাড়িভাঙা আম।

বাংলাদেশে মূলত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে পাওয়া যায় এই আম। রংপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নফল উদ্দিন পাইকার নামে এক ব্যক্তি প্রথম এই আম গাছ লাগান। গাছের নিচে মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে জল দেওয়া হত। এক রাতে কেউ ওই মাটির হাঁড়ি ভেঙে ফেলে। সেই থেকে নাম হয় ‘হাড়িভাঙা আম’।

এই আমের বিশেষত্ব হল, এর উপরের অংশ বেশি মোটা ও চওড়া এবং নিচের অংশ সরু। এই আম দেখতে যেমন সুন্দর, তেমনই খেতেও সুস্বাদু। এই আমের ওজন গড়ে ২০০ থেকে ৩৫০ গ্রাম হয়ে থাকে। এই আম দীর্ঘদিন ভাল থাকে। সহজে পচে না এই আম। ছোট অবস্থা থেকে পাকা পর্যন্ত বিভিন্ন সময়ে একেকরকম স্বাদ পাওয়া যায় হাড়িভাঙা আমের। জুলাইয়ে এই আম পাকে। তবে বেশি না পাকানোই ভাল।

হাড়িভাঙা আমের মতোই গাছও অত্যন্ত আকর্ষণীয়। অল্পদিনের মধ্যেই বেশ বড় হয়ে যায় এই গাছ। চারা লাগানোর পরের মরসুমেই ফলন হয়। খুব বেশি লম্বা হয় না এই গাছ, বরং ডালপালা চারপাশে ছড়িয়ে যায়। ফলে ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কা কম থাকে। 

পদ্মার ইলিশ এপার বাংলায় অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর বর্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দারা বাংলাদেশ থেকে ইলিশ আসার অপেক্ষায় থাকেন। এবার যদি হাড়িভাঙা আমও রফতানি শুরু করে বাংলাদেশ, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের রসনাতৃপ্তি হবে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget