এক্সপ্লোর

আইএস খোরাসান মডিউলের ওপর আমেরিকার হামলায় কীভাবে লাভ হল ভারতের?

নয়াদিল্লি: জঙ্গি সংগঠন আইএসআইএসের খোরাসান মডিউলকে বিধ্বস্ত করতে আমেরিকা আফগানিস্তানের নানগড়হর প্রদেশের অচিন জেলার পাহাড়ি এলাকায় সব চেয়ে বড় অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩ ফেলেছে। আর আমেরিকার এই হানা ভারতের পক্ষে স্বস্তিদায়ক। জানা গেছে, আমেরিকার ৯,৫২৫ কেজি ওজনের বোমার ধাক্কায় খোরাসান মডিউলের ঘাঁটি চুরমার হয়ে গিয়েছে। এই গোষ্ঠী ভারতেও অনেকগুলি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত ছিল। গত মার্চে ভোপালে ট্রেনে বিস্ফোরণে ৮ জন জখম হয়েছিল। এই হামলা তদন্তে নেমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আইএসআইএসের খোরাসান মডিউলকেই দায়ী করেছিল। শুধু এনআইএ-ই নয়, মধ্যপ্রদেশ পুলিশও এমন কতগুলি তথ্য পেয়েছে, যাতে হামলাকারীদের সঙ্গে আইএসের যোগসাজশের প্রমাণ মিলেছে। ভোপালে ট্রেনে বিস্ফারণের তদন্তে নেমে পুলিশ যে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে, তার মধ্যে রয়েছে একটি পাইপ বোমা। সেই পাইপ বোমায় স্কেচ পেন দিয়ে দেখা ছিল- 'ইসলামিক স্টেট, আমরা ভারতে'। এছাড়াও আবু বকরের নামও লেখা ছিল। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা ওই বোমার ছবি তাদের হ্যান্ডলারদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। আইএসআইএস খোরাসান মডিউল কী? সিরিয়ায় সক্রিয় আলকায়দার প্রথমসারির পান্ডাদের নিয়ে গঠিত এই মডিউল। এই মডিউলের মূল পান্ডা জিএম খান। সে আগে বায়ুসেনায় কাজ করত। জিএম খান মডিউলের সদস্যদের আইএস সম্পর্কে বই ও অন্যান্য লেখাপত্রের মাধ্যমে শিক্ষা দেয়। কোনও হামলার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও বিস্ফোরকেরও যোগান দেয় সে। পাকিস্তানে লাল শাহবাজ কালান্দার ধর্মস্থানে হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল খোরাসান মডিউল। এই হামলায় ৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১২-তে এই মডিউল তৈরি হয়েছিল। ভবিষ্যতে এই মডিউল আমেরিকার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। আফগানিস্টান, উজবেকিস্তান ও তুর্কেমেনিস্তানের অংশ নিয়ে গঠিত ঐতিহাসির অঞ্চল থেকেই এই খোরাসান নামটি নেওয়া হয়েছে। পাকিস্তানের ওপর প্রভাব আমেরিকা যেখানে বোমাটি ফেলেছে সেই এলাকাটি থেকে পাকিস্তানের তোরহাম সীমান্তের দূরত্ব মাত্র ৬০ কিমি। কিন্তু ইস্যুটি শুধু দূরত্বের নয়। আইএসআইএসের ঘাঁটিতে সবচেয়ে বড় বোমা ফেলেছে আমেরিকা। এটা পাকিস্তানের প্রতিও একটা বার্তা বলেই মনে করা হচ্ছে। সেই বার্তা হল, আলকায়দা ও তালিবানের মতো জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়া বন্ধ করতে হবে। নাহলে আমেরিকার নিশানায় আসতে পারে পাকিস্তানের সেই অঞ্চলও যেখানে জঙ্গিরা মুক্তাঞ্চল গড়ে তুলেছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget