এক্সপ্লোর

কুলভূষণকে রেহাই বা মুক্তি, কোনওটাই দেবে না আইসিজে, বললেন পাকিস্তানি আইনজীবী

ইসলামাবাদ: পাকিস্তানে চর তকমাপ্রাপ্ত সামরিক আদালতে মৃত্যুদণ্ড হওয়া কুলভূষণ যাদবকে রেহাই বা মুক্তি, কোনওটাই দেবে না আন্তর্জাতিক ন্যায় আদালত (আইসিজে)। যাদব মামলার পরিণতি খুবই স্পষ্ট। সে কখনই ছাড়া পাবে না বা অব্যাহতি পাবে না। পাক অ্যাটর্নি জেনারেল আসতার আওসাফ আলির সঙ্গে বৈঠকের পর এমনই জানিয়ে দিলেন আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা খাওয়ার কুরেশি। ৪৬ বছর বয়সি প্রাক্তন ভারতীয় নৌ অফিসারকে চরবৃত্তি ও পাকিস্তানের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে চরম সাজা দেওয়া হলেও ভারতের হস্তক্ষেপে তা কার্যকর করার ওপর আইসিজে 'সাময়িক' স্থগিতাদেশ জারি করে ১৮মে। কুরেশি বলেন, এতে তার জয় হয়েছে বলে অন্যায় দাবি করছে ভারত। তাঁর মন্তব্য, ব্যাপারটা যতটা না আইনের, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক মুনাফা তোলার, সমস্যা মনে হয় এটাই। আইসিজে-তে কুলভূষণের ফাঁসি আটকে যাওয়ায় পাকিস্তানের বিদেশমন্ত্রকের সমালোচনা করে বলা হতে থাকে, তারা বিষয়টা ঠিকঠাক সামলাতে পারেনি।কুরেশিকে কেন বাছাই করা হয়েছে, এমন প্রশ্নও ওঠে। তিনি সেভাবে আগাম প্রস্তুতি নেননি বলেও অভিযোগ তোলে পাক বিরোধী রাজনৈতিক মহল। সেই প্রেক্ষাপটে কুরেশি এদিন সাংবাদিকদের ''দায়িত্বশীল আচরণের'' পরামর্শ দেন, পাক কর্তাদের 'প্রাপ্য সম্মান'' দিতেও আবেদন করেন। পাক মিডিয়ার রিপোর্টে প্রকাশ, দি হেগের আদালতে মুখ পোড়ার পর যাদব মামলায় খোদ পাক অ্যাটর্নি জেনারেলই লড়বেন। এদিন তিনি বলেন, পাকিস্তান যাদব মামলায় আইসিজে-তে যাবতীয় নথি, তথ্যপ্রমাণ পেশ করবে। আইসিজে পাকিস্তানের বক্তব্য পুরোপুরি খারিজ করেনি, তাদের অন্তর্বর্তী রায়ে কোনও দেশেরই জয় বা পরাজয়, কোনওটাই হয়নি। তিনি এও জানান, পাকিস্তান দায়িত্বশীল দেশ, আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করবে না, তবে জাতীয় সংহতির প্রশ্নে কখনও আপসও করবে না।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget