এক্সপ্লোর

নরমাংস বিক্রি হয়! ভুয়ো খবরে বন্ধ হতে বসেছে ব্রিটেনের ভারতীয় রেস্তোরাঁ

লন্ডন: রেস্তোরাঁয় মানুষের মাংস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই গুজবে জেরবার ব্রিটেনের একটি ভারতীয় রেস্তোরাঁ। এই ভুয়ো খবরের জেরে হয়ত রেস্তোরাঁ বন্ধই করে দিতে হতে পারে। ‘কারি টুইস্ট’ নামে দক্ষিণ-পূর্ব লন্ডনের এই রেস্তোরাঁর মালকিন শিনরা বেগমের গলায় রীতিমতো আতঙ্কের সুর। তিনি বলেছেন, লোকজন দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। পুলিশ অফিসাররা তলব করেছে। একটি কৌতুকসংবাদ সাইট থেকেই গুজবের উত্স। এই সাইটে নামপরিচয়হীন ব্যক্তিরা তাঁদের ভুয়ো গল্প জমা দিতে পারেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আর এই ভুয়ো খবরেই লাটে ওঠার দশা  ৬০ বছরের পুরানো ওই রেস্তোরাঁর ব্যবসা। শিনরা বলেছেন, ‘রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর হুমকিতে রয়েইছে। কেউ কেউ আবার পুলিশে খবর দিয়েছে। অনেকেই ফোন করে বলছেন, কোন সাহসে তোমরা মানুষের মাংস খাওয়াচ্ছ। এই সব ঝামেলায় ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যদি আমার ক্ষেত্রে না হত, তাহলে হয়ত সব শুনে হেসে ফেলতাম। কিন্তু গুজবটা এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকজন তা বিশ্বাসও করে ফেলছেন’। অসহায় গলায় শিনরা বলেছেন, ‘এখানে আমরা ৬০ বছর রয়েছি। ওই একটা লেখার ঠেলায় রেস্তোরাঁটা বন্ধই না করে দিতে হয়’! শিনারা আরও বলেছেন, ওই লেখাতে শুধুমাত্র একটা অনুচ্ছেদ রয়েছে। বানান ও ব্যকরণের ভুলে ভরা ওই লেখাটাই লোকে সত্যি বলে বিশ্বাস করছেন। ফেসবুকে ‘এশিয়ান রেস্টুরেন্ট শাট ডাউন ফর ইউজিং হিউম্যান মিট’ শিরোনামে তা শেয়ার করা হয়েছে। কৌতুক খবরের সাইটে প্রকাশিত  লেখাটিতে বলা  হয়েছে, ‘নিউ ক্রস রেস্তোরাঁয় খাবারে মানুষের মাংস পরিবেশনের জন্য গতকাল রাতে এর ভারতীয় মালিক রঞ্জন পটেলকে গ্রেফতার করা হয়েছে। মাংস হিসেবে ব্যবহারের জন্য ৯ টি বরফে জমা দেহ  উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জন পুলিশের হেফাজতে রয়েছে এবং রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে’। শিনারা জানিয়েছেন, ওই ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ার পর তাঁর রেস্তোরাঁয় খদ্দেরের সংখ্যাও কমে গিয়েছে। কয়েকজন কর্মীর কাজের সময়ও কমিয়ে দিতে হয়েছে।

সেরা শিরোনাম

Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
Nepal Flash Flood : ৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Nepal Flash Floods : প্রায় ৬০০ শিশুর কোনও খোঁজ মিলছে না, ২ জেলায় ভয়ঙ্কর ছবি নেপালে
প্রায় ৬০০ শিশুর কোনও খোঁজ মিলছে না, ২ জেলায় ভয়ঙ্কর ছবি নেপালে

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget