এক্সপ্লোর

গত বছরের আয় ১৬ হাজার কোটি! বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন হল আইসিস, বলছে মার্কিন রিপোর্ট

নিউইয়র্ক: বিস্তর ক্ষতি হওয়া সত্বেও ২০১৫ সালের নিরিখে বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসবাদী সংগঠনের নাম হল ইসলামিক স্টেট (আইএস)। বুধবার আইএস-এর মোট আয় ও সম্পত্তির পরিমাণ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর অ্যানালিসিস অফ টেররিজম নামে একটি সংস্থা। সেখানে বলা হয়েছে, আইএস-এর দখলে থাকা পেট্রো-ভাণ্ডারের ওপর গত বছর ক্রমাগত হামলা হওয়া সত্ত্বেও গত বছর ২.৪ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকা) অর্থ উপার্জন করেছে এই জঙ্গি সংগঠনটি। রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের থেকে তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলার কম হলেও, এখনও বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন নিঃসন্দেহে আইএস। কিন্তু, এত ক্ষতি হওয়া সত্ত্বেও কী করে ২০১৫ সালে উপার্জন করল আইএস? গবেষকরা জানাচ্ছেন, উপার্জনের ক্ষেত্র বদলে ফেলার জন্যই আইএস-এর আয়ে কোনও প্রভাব পড়েনি। তাঁদের মতে, তেলের ভাণ্ডার ক্ষতি হওয়ার ফলে, আইএস এখন কর চাপিয়ে উপার্জন করছে। রিপোর্টে বলা হয়েছে, আইএস-এর দখলে যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে বসবাসকারী মানুষের থেকে বিশাল কর আদায় শুরু করেছে জঙ্গি সংগঠনটি। মূলত, এখন সেটাই তাঁদের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, ইরাক ও সিরিয়া থেকে ২০১৫ সালে কর বাবদ প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার ঘরে তুলেছে আইএস। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। শতাংশের হারে এই বৃদ্ধি ১২ থেকে ৩৩। এর থেকেই পরিষ্কার, সাম্রাজ্য বজায় রাখতে মানুষকে কী ভাবে নীপিড়ন করে চলেছে এই জঙ্গি সংগঠন। রিপোর্ট বলছে, গত বছর তেল-কূপের লক্ষ্য করে লাগাতার মার্কিন বোমাবর্ষণের ফলে প্রায় ৪০ শতাংশ জমি হাতছাড়া হয়েছে আইএস-এর। কিন্তু এখনও দখলে থাকা জমিতে যা তেলের ভাণ্ডার, গ্যাসের ভাণ্ডার, খনিজ পদার্থ ও গচ্ছিত নগদ রয়েছে, খাতায়-কলমে তার মোট সম্পদের মূল্য ২,২৬০ বিলিয়ন মার্কিন ডলার। এই অঞ্চলে বসবাস করেন প্রায় ৮০ লক্ষ মানুষ। যাদের ওপর এই জঙ্গিরা অত্যাচার চালাচ্ছে। তাই আইএস-কে নির্মূল করতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।  

সেরা শিরোনাম

Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্য়ান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্য়ান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget