এক্সপ্লোর

Lancet On COVID Delta Variant 'দুটি ডোজের ব্যবধান না কমালে ডেল্টা ভেরিয়েন্টকে রোখা সম্ভব নয়', দাবি ল্যানসেটের

'প্রয়োজনে দুটি ডোজের মধ্যে দিতে হতে পারে বুস্টার ডোজ...', দাবি গবেষণায়

নয়াদিল্লি: বিশ্বখ্যাত আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এর এক গবেষণায় উঠে এসেছে, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে, ভাইরাসের নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির কার্যকারিতা কমে যাচ্ছে। 

ওই গবেষণার আরও দাবি, ভারতে পাওয়া ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে এই বিষয়টি আরও গুরুতর আকার ধারণ করছে। কারণ, এক্ষেত্রে শরীরে অ্যান্টিবডির পরিমাণ দ্রুত হ্রাস পাচ্ছে। 

ওই জার্নালে উল্লেখ করা হয়েছে, ‘করোনা নতুন ৩ প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কমাতে হবে টিকা-ব্যবধান। দুটি ডোজের ব্যবধান না কমালে নতুন প্রজাতিকে রোখা সম্ভব নয়। প্রয়োজনে দিতে হতে পারে বুস্টার ডোজ।’

এর পাশাপাশি, ওই গবেষণায় আরও উঠে এসেছে, অন্য স্ট্রেনের তুলনায় ভারতের ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে মোকাবিলায় বেশি কার্যকর ফাইজারের ভ্যাকসিন। 

গতমাসে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করে কেন্দ্র। তার আগে এই ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া হত ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে।

শুরুতে কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান রাখা হত ৪ সপ্তাহ। পরে এই ব্যবধান বাড়িয়ে করা হয় ৪-৬ সপ্তাহ। তারপর ৬ থেকে ৮ সপ্তাহ। আর এবার কেন্দ্র তা বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করে দেওয়া হয়। 

চলতি মাসের গোড়ায় ভারতে মেলা করোনাভাইরাসের "বি.১.৬১৭.২" স্ট্রেনকে "ডেল্টা ভেরিয়েন্ট" হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একইভাবে, ভারতে মেলা "বি.১.৬১৭.১" স্ট্রেনকে "কাপ্পা ভেরিয়েন্ট" হিসেবে চিহ্নিত করা হয়।

অন্যদিকে, ব্রিটেনে মেলা "বি.১.১.৭" স্ট্রেনের নাম দেওয়া হয় "আলফা ভেরিয়েন্ট"। একইভাবে, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মেলা ভিওসি-স্ট্রেনের নাম যথাক্রমে রাখা হয় "বিটা ভেরিয়েন্ট" ও "গামা ভেরিয়েন্ট"।

পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন্স, ব্রাজিল সহ বিভিন্ন দেশে মেলা ভিওআই স্ট্রেনের নামকরণ করা হয়েছে --- এপসিলন, জিটা, আয়োটা, থিটা ইত্যাদি নামে। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে মারাত্মক প্রভাব ফেলেছে "বি.১.৬১৭.২" স্ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসের বলি হচ্ছেন। দিনে আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। গবেষকরা জানতে পেরেছেন, ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের 'মূল কারিগর' করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। 

করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়েছে বিশ্বের। এ প্রসঙ্গে মুখ খুলেছে ব্রিটেনের পাবলিক হেলথ ইংল্যান্ড। দেশের কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে পর্যবেক্ষণের অভিজ্ঞতা সবার সামনে এনেছেন তাঁরা। সেখানে বলা হয়েছে, প্রাথমিক প্রামাণ্য তথ্যের ভিত্তিতে আলফার থেকে ডেল্টা ভ্যারিয়েন্টকে বেশি ক্ষতিকর মনে হয়েছে।

এই বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির চিফ এক্সিকিউটিভ জেনি হ্যারিস বলেন, 'ব্রিটেনের মধ্যে এখন এই ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করে ফেলেছে। তাই আমাদের এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত।'

এই পরিস্থিতিতে, ডেল্টা ভেরিয়েন্টের মোকাবিলায় ব্রিটেনে টিকা-ব্যবধান ১২ সপ্তাহ থেকে কমিয়ে ৪-৮ সপ্তাহ করার পরামর্শ দেওয়া হয়ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget