এক্সপ্লোর

নাইজেরিয়ায় ৬০ লাখি বিএমডব্লুতে শুইয়ে বাবাকে সমাধিস্থ করল ছেলে!

নয়াদিল্লি: অভিনব কায়দায় বাবার শেষকৃত্য করলেন নাইজেরিয়ার এক ব্যক্তি। মৃত বাবাকে কফিনের পরিবর্তে ৬০ লাখি বিএমডব্লুতে শুইয়ে সমাধিস্থ করলেন! নাইজেরিয়ার আনাম্ব্রা প্রদেশের দক্ষিণে ইহিয়ালা গ্রামের বাসিন্দা আজুবুইকে নামের লোকটি নাকি কোনও এক সময় বাবাকে দামী গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাবা বেঁচে থাকতে পূরণ করা সম্ভব হয়নি। তাই বুড়ো বাবা মারা যাওয়ার পর ৬৬ হাজার ইউরোয় (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬০ লাখ টাকা) একেবারে নতুন একটি বিএমডব্লু কেনেন। সেই গাড়িতে বাবাকে শায়িত রেখে কবর খুঁড়ে সেটি ঢুকিয়ে মাটি চাপা দেন। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গাড়িটি কবরের ভিতরে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। বাবার জন্য এত দামী গাড়ি কেনা তাঁর কাছে অর্থের অপব্যয় মনে না হলেও সোস্যাল মিডিয়ার লোকজন আজুবুইকেকে রেহাই দিচ্ছে না। এটা নাকি তাঁর 'স্বার্থপরতা', 'নির্লজ্জের মতো বৈভবের প্রদর্শন' বলে মনে হচ্ছে অনেকের। কেউ বলেছে, ওকে এজন্য গ্রেফতার করা উচিত। লোকটা মনে হয় পাগল। ওকে মানসিক রোগ সারানোর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালে হয়। আরেকজন বলেছেন, ওই অর্থে সবার কাজে লাগে এমন কিছু তৈরি করে প্রয়াত বৃদ্ধের নামে উত্সর্গ করা যেত। তবে কটাক্ষ, সমালোচনার মধ্যে এও শোনা যাচ্ছে, ঝাঁ চকচকে গাড়িতে বাবাকে শুইয়ে কবরে পাঠানোর ভাবনাটি নাকি নাইজেরিয়ার একটি মুভি থেকে ধার করা। এর সত্যতা নিয়ে সংশয় থাকলেও একজন বলেছেন, এটাই যদি হয়ে থাকে, তবে প্রশ্ন উঠবেই, কেন বাবা জীবিত থাকাকালে গাড়ি কেনার পয়সা ছিল না, মরে যেতেই চলে এল!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget