এক্সপ্লোর

রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন সু কি-র দূত, বৈঠকের পর দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর

ঢাকা: মায়ানমারের সর্বময় কর্ত্রী আং সান সু কি-র প্রতিনিধি কও টিন্ট সু-র সঙ্গে সোমবার তাঁর কথা হয়েছে এবং মায়ানমার বাংলাদেশে গত কয়েক সপ্তাহে চলে আসা হাজার হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে দাবি করলেন শেখ হাসিনা সরকারের বিদেশমন্ত্রী এ এস মাহমুদ আলি। আলোচনার ব্যাপারে বিস্তারিত না জানালেও বিদেশমন্ত্রীর বক্তব্যে প্রকাশ, সু কি-র দূত রোহিঙ্গাদের সুষ্ঠুভাবে ফেরত্ নেওয়ার ব্যাপারে একটি ওয়ার্কিং গোষ্ঠী গঠন করতে সম্মত হয়েছেন। ঢাকায় সু কি-র দূতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, সৌহার্দ্যের পরিবেশেই আলোচনা হয়েছে। রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় মায়ানমার। এ ব্যাপারে সমন্বয় গড়ে তুলতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাবে সায় দিয়েছে দু দেশই। রাষ্ট্রপুঞ্জকে যেহেতু ডাকা হয়নি, তাই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গা শরণার্থীদের পরীক্ষা করে দেখবে। যদিও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনও সময়সীমার উল্লেখ করেননি তিনি। এ ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শীঘ্রই মায়ানমার যাবেন বলে খবর। বাংলাদেশের তরফে মায়ানমারের প্রতিনিধিকে উদ্বাস্তুদের সুষ্ঠু ভাবে ফেরত পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাবিত চুক্তির খসড়া দেওয়া হয়। সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্নান কমিশনের রিপোর্ট রূপায়ণের সুপারিশও করা হয়। বিদেশমন্ত্রী বলেন, বৈঠকে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অর্থাত্ বিন্দুমাত্র সহ্য না করার বাংলাদেশের নীতির কথা পুনরায় জানানো হয়। নিরাপত্তা ক্ষেত্রে সহযোহিতার ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে। নোবেলজয়ী সু কি রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর অত্যাচারের অভিযোগ উঠলেও কোনও হস্তক্ষেপ করেননি বলে অভিযোগে সরগরম আন্তর্জাতিক মহল। গত মাসে এ প্রসঙ্গে মুখ খুলে সু কি জানিয়েছিলেন, মায়ানমার 'বৈধ' উদ্বাস্তুদের ফিরিয়ে নেবে। ১৯৯৩ সালে মায়ানমার ও বাংলাদেশের মধ্যে যে মাপকাঠির ভিত্তিতে কয়েক হাজার রোহিঙ্গার মায়ানমারে প্রত্যাবর্তন হয়েছিল, সেই মাপকাঠি মেনেই এবার ফেরানো হবে ওদের। সু কি-র প্রতিনিধির কোনও বক্তব্য অবশ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই মায়ানমারে হিংসার অবসান ঘটিয়ে সে দেশে নিরাপদ জোন তৈরির আবেদন জানান যাতে সেখানে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে রাখা যায়। প্রজন্মের পর প্রজন্ম মায়ানমারে বসবাস করলেও রোহিঙ্গারা সে দেশের স্বীকৃত নাগরিক নন। মায়ানমার প্রশাসন, সেনার দাবি, ওরা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আসা বেআইনি অনুপ্রবেশকারী।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget