এক্সপ্লোর

সন্ত্রাসবাদে পাকিস্তানের লাগাতার সমর্থনই ভারতের সঙ্গে আলোচনায় ‘মূল বাধা’, বলল আমেরিকা

পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা কাশ্মীরে হিংসা ছড়াচ্ছে, তারা কাশ্মীরি ও পাকিস্তানি, উভয়েরই শত্রু, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই সাম্প্রতিক স্পষ্ট বক্তব্যকেও আমেরিকা স্বাগত জানাচ্ছে বলে জানান অ্যালিস। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের মতো যেসব সন্ত্রাসবাদী সংগঠন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হিংসা ছড়াতে চায়, তাদের পাকিস্তানের লালন পালন করায় অস্থিরতা তৈরি হয়। ওদের কার্যকলাপের দায়দায়িত্ব পাক কর্তৃপক্ষেরই।

ওয়াশিংটন: সিমলা চুক্তির কথামতো ভারত, পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার পক্ষপাতী আমেরিকা। তবে সীমান্ত-সন্ত্রাসবাদে জড়িত উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে পাকিস্তানের লাগাতার সমর্থন দুদেশের আলোচনার পথে ‘প্রধান অন্তরায়’ হয়ে রয়েছে বলে অভিমত ওয়াশিংটনের। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া, প্রশান্তমহাসাগরীয় ও পরমাণু প্রসার রোধ সংক্রান্ত সাব কমিটিকে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অস্থায়ী সহকারী বিদেশসচিব অ্যালিস জি ওয়েলস বলেছেন, আমাদের বিশ্বাস, ১৯৭২ সালের সিমলা চুক্তিতে যেভাবে ভারত, পাকিস্তানের প্রত্যক্ষ আলোচনার কথা বলা হয়েছে, তা উত্তেজনা কমানোর সবচেয়ে বেশি ক্ষমতা রাখে। তিনি জানিয়েছেন, ২০০৬-২০০৭ সালে পিছনের দরজা দিয়ে কূটনীতি চলাকালে ভারত, পাকিস্তানের কাশ্মীর সহ বেশ কিছু ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলে শোনা যায়। কোনটা সম্ভব, ইতিহাস আমাদের দেখায় বলে আগে থেকে তৈরি করা এক বিবৃতিতে মন্তব্য করেন অ্যালিস। ‘দক্ষিণ এশিয়ায় মানবাধিকারঃ বিদেশ দপ্তর ও এই অঞ্চল’ সংক্রান্ত বিষয়ে শুনানির প্রাক্কালে অ্যালিস বলেন, ফলদায়ক দ্বিপাক্ষিক কথাবার্তা ফের শুরু করতে হলে আস্থা গড়ে তোলা দরকার এবং সীমান্ত পেরিয়ে চালানো সন্ত্রাসবাদে যুক্ত কট্টরপন্থী গোষ্ঠীগুলিকে পাকিস্তানের ক্রমাগত সমর্থন প্রধান অন্তরায় হয়ে রয়েছে। পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা কাশ্মীরে হিংসা ছড়াচ্ছে, তারা কাশ্মীরি ও পাকিস্তানি, উভয়েরই শত্রু, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই সাম্প্রতিক স্পষ্ট বক্তব্যকেও আমেরিকা স্বাগত জানাচ্ছে বলে জানান অ্যালিস। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের মতো যেসব সন্ত্রাসবাদী সংগঠন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হিংসা ছড়াতে চায়, তাদের পাকিস্তানের লালন পালন করায় অস্থিরতা তৈরি হয়। ওদের কার্যকলাপের দায়দায়িত্ব পাক কর্তৃপক্ষেরই। পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাসবাদী, জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক ও অপরিবর্তনীয় ব্যবস্থা নেবে, এটাই ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও সফল আলোচনার ভিত বলে আমাদের বিশ্বাস। অ্যালিস এও বলেন, আলোচনায় উত্সাহ দিতে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন সহ একাধিকবার ভারত, পাকিস্তানি প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত্ করে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদেশসচিব মাইক পম্পিও। কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিতে উত্তেজনা বহাল রয়েছে, সেখানে নিরাপত্তাবাহিনী, যুবকদের সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ব্যাপার বলে অভিমত জানান তিনি। বলেন, স্বাভাবিক অর্থনৈতিক কার্যকলাপ বানচাল করতে স্থানীয় বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের স্থানীয় ও বিদেশি সন্ত্রাসবাদীরা ভয় দেখানোর চেষ্টা করছে, এমন খবরে আমরা বিচলিত। কাশ্মীরিদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সমর্থন করে, কিন্তু যে সন্ত্রাসবাদীরা আলোচনা ভেস্তে দিতে হিংসা, আতঙ্ককে কাজে লাগাতে চায়, তাদের নিন্দা করে আমেরিকা।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget