এক্সপ্লোর

ডোকলাম আমাদের, সেনা নজরদারি নিয়ে কোনও প্রশ্ন নয়, দাবি চিনা বিদেশমন্ত্রকের

বেজিং:  মাত্র মাসখানেক আগেই ডোকলাম নিয়ে ভারত-চিনের মধ্যে চলা দীর্ঘ চাপানউতোরে ইতি পড়ে। দুদেশই সংঘাতস্থল থেকে দীর্ঘ টালবাহনার পর সেনা সরিয়ে নেয়। কিন্তু সম্প্রতি গতবারের সংঘাতস্থল থেকে মাত্র ১০ কিমি দূরে ফের রাস্তা নির্মাণের কাজ শুরু করে চিনা সেনা। সেই প্রসঙ্গে এবার চিনা বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হল, ডোকলাম তাঁদের এলাকা। নিজেদের জমিকে রক্ষা করা তাঁদের কর্তব্য। তাই ডোকলামে সেনা মোতায়েন নিয়ে কেউ কোনও প্রশ্নই করতে পারেন না বলেও দাবি করা হয়েছে চিনা বিদেশমন্ত্রকের তরফে। প্রসঙ্গত, ডোকলামে সীমান্ত রক্ষার জন্যে সর্বক্ষণই চিনা সেনা মোতায়েন করা থাকে, এবং পুরোটাই সীমান্ত চুক্তি অনুসারে হয়, দাবি বেজিংয়ের। ডোঙলাঙ যে চিনেরই অংশ এবিষয়ে কোথাও কোনও দ্বন্দ্ব নেই বলেও দাবি করা হয়েছে সেদেশের বিদেশমন্ত্রকের তরফে। এদিকে ডোকলাম সীমান্তে সাম্প্রতিক এই বদল প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া, আপাতত সংঘাতস্থলে নতুন কোনও অগ্রগতির খবর নেই তাঁদের কাছে। ডোকলাম নিয়ে ভারত-চিনের মধ্যে সম্প্রতি যে সমাঝোতা হয়েছে, সেপ্রসঙ্গে নয়াদিল্লির মতামত, আপাতত সেই স্থিতাবস্থাই বজায় রয়েছে। এবছর জুনে ডোকলামে চিনা সেনা রাস্তা নির্মাণের কাজ শুরু করে। সেসময় তাদের কাজে বাধা দেয় ভারতীয় সেনা। এলাকায় সেনা মোতায়েন করে দেয় নয়াদিল্লি। চিনও ওই এলাকায় সেনা মোতায়েন করে রাখে। ইতিমধ্যে এলাকাটি ভুটানের অন্তর্ভূক্ত বলে দাবি করা হয় সেদেশের তরফে। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত-চিনের মধ্যে ছোট আকারের যুদ্ধের সম্ভাবনাও দেখা দেয়। আন্তর্জাতিক মঞ্চ থেকে দুদেশের কাছেই অনুরোধ করা হয়, আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলার। অবশেষে এবছর অগাস্টে ডোকলামকে কেন্দ্র করে ভারত-চিনের মধ্যে চলা ৭৩ দিনের দীর্ঘ চাপানউতোরের শেষ হয়। তারপর আচমকাই এই সপ্তাহে এক প্রতিবেদনে দাবি করা হয়, ডোকলামে ফের নতুন করে সেনা মোতায়েন করছে বেজিং। গতবারের সংঘাতস্থল থেকে ১০ কিমি দূরত্বে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজও।

সেরা শিরোনাম

Sheikh Hasina : হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
Shenzhou 24 Mission: যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী
যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী

ভিডিও

Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget