এক্সপ্লোর

মায়ানমারে মোদী, স্বাগত প্রেসিডেন্টের, রোহিঙ্গা ইস্যু তুলবেন বৈঠকে?

# নেপি দও (মায়ানমার): মায়ানমার পৌঁছলেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দমন, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দু দেশের ঘনিষ্ঠ সহযোগিতার রোডম্যাপ স্থির করার জন্য এটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। পৌঁছেই তিনি ট্যুইট করেন, নেপি দও এলাম। মায়ানমার সফর শুরু। মায়ানমার থাকাকালে নানা ধরনের অনুষ্ঠানে যোগ দেব। # বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমারও নেপি দও বিমানবন্দরে মোদীর নামার বেশ কিছু ছবি পোস্ট করে ট্যুইট করেন, মিঙ্গালাবা মায়ানমার! ব্রিকস সম্মেলনে প্রবল কূটনৈতিক আলাপ-আলোচনার পর নেপি দওয়ে এসে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী @ নরেন্দ্র মোদী। # মোদী পৌঁছতেই তাঁকে স্বাগত জানান মায়ানমারের প্রেসিডেন্ট থিন কও। দুজনে গার্ড অব অনারও নেন। # মায়ানমারের রাখাইন প্রদেশ ছেড়ে রোহিঙ্গা মুসলিমদের দলে দলে পালিয়ে বাংলাদেশ ও অন্যত্র চলে যাওয়া নিয়ে আলোড়ন চলছে। সেই প্রেক্ষাপটেই এলেন ভারতের প্রধানমন্ত্রী। কাল মায়ানমারের অবিসংবাদিত নেত্রী সু কি-র সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। # রোহিঙ্গাদের প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়ার বিষয়টি মায়ানমারের নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি তুলতে পারেন। # ভারত সরকারও সিদ্ধান্ত নিয়েছে, প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে। এরা বেআইনি অনুপ্রবেশকারী বলে দাবি নয়াদিল্লির। জিয়ামেন: ব্রিকস সম্মেলন শেষে জিয়ামেন থেকে মায়ানমারের রাজধানী নেপি দও রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা, সন্ত্রাস দমনের মতো ক্ষেত্রে ভারত, মায়ানমারের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত করে তোলার রোডম্যাপ স্থির করাই এই সফরের লক্ষ্য। এই প্রথম প্রতিবেশী দেশটিতে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন তিনি। চিনা বন্দর শহর জিয়ামেন ছাড়ার আগে মোদী ট্যুইট করেন, ব্রিকস সম্মেলনের সময় চিনা সরকার ও জনগণকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ দিচ্ছি। মায়ানমারে দ্বিপাক্ষিক সফরে রওনা হচ্ছি রওনা হচ্ছি। বৈঠকে তিনি কথা বলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে। মোদী আগেই বলেছেন, নিরাপত্তা, সন্ত্রাসদমন, বাণিজ্য ও বিনিয়োগ, পরিকাঠামো, শক্তি ও সংস্কৃতির মতো নানা ক্ষেত্রে চলতি সহযোগিতার পরিধি আরও বাড়ানোর দিকে নজর দেবে ভারত ও মায়ানমার। তাঁর সফর দুটি দেশের মধ্যে আরও গভীর সহযোগিতার রূপরেখা তৈরিতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মোদীর জন্য এদিন পরে নৈশভোজের আয়োজন করেছেন মায়ানমারের প্রেসিডেন্ট হতিন কও। তাঁর সঙ্গেও আলাদা করে দেখা হবে প্রধানমন্ত্রীর। এছাড়া মায়ানমারের স্টেট কাউন্সেলর আউং সান সু কি-র সঙ্গেএ আগামীকাল একাধিক বিষয়ে আলোচনা হবে তাঁর। দ্বিপাক্ষিক সম্পর্কে কতদূর অগ্রগতি হয়েছে, দুদেশ তাও খতিয়ে দেখবে। মায়ানমারের আর্থ-সামাজিক বিকাশে ভারত যে সহযোগিতা ও সহায়তার যে কর্মসূচি নিয়েছে, জোর দেওয়া হবে তার ওপর। মোদী হেরিটেজ শহর বাগানে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। সেখানকার আনন্দ মন্দিরের সংস্কারে 'দারুণ কাজ' করেছে আর্কিওলজিক্যাল সার্ভে বা এএসআই। গত বছরের ভূমিকম্পে নষ্ট হওয়া একাধিক প্যাগোডা, মূর্তির সংস্কারের কাজও হাতে নিয়েছে তারা। ২০১৪-য় আসিয়ান-ইন্ডিয়া সামিটের সময় মায়ানমার সফরে গিয়েছিলেন মোদী। পাল্টা গত বছর ভারত সফরে গিয়েছিলেন মায়ানমারের প্রেসিডেন্ট এবং সু কি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget